সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হলেন এক পুরুষ সিভিক ভলান্টিয়ার। ঘটনাকে কেন্দ্র করে হাবড়া থানা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমিত ভদ্র। তিনি আগে হাবড়া থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, থানায় কর্তব্যরত এক মহিলা সহকর্মী পোশাক পরিবর্তন করার সময় গোপনে তাঁর ছবি তুলে রাখেন অভিযুক্ত। অভিযোগকারীর দাবি, সেই ছবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি কাউকে জানালে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও ভয় দেখানো হত বলে দাবি নির্যাতিতার। পরিস্থিতির চাপে দীর্ঘদিন মুখ না খুললেও শেষ পর্যন্ত হাবড়া থানায় লিখিত অভিযোেগ দায়ের করেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত অমিত ভদ্রকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পাশাপাশি ব্ল্যাকমেল, অপরাধমূলক ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগেও মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃবেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অমিত ভদ্রকে এর আগেই সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের হলে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার বারাসাত আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত এখনও চলছে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড