বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে নতুন মোড়। এবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে সুমিত রায়ের মায়ের হাতে নোটিস তুলে দিল বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ। তবে সুমিত কোথায় রয়েছেন, সেই বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি তাঁর মা। তিনি শুধু জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, সেটাই তাঁর একমাত্র কামনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয় কর্মসূচির জন্য একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই রিসর্টের ভাড়ার টাকা এখনও পরিশোধ করা হয়নি। এই অভিযোগে রিসর্টের মালিক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বুধবার তদন্তকারীরা সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছন। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর দরজা খোলেন সুমিতের মা। এরপর তাঁর হাতে একটি নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ছেলে কোথায় রয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।

আরও পড়ুনঃ ‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এরই মধ্যে জমি দুর্নীতি এবং নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগে সুমিত রায় মেদিনীপুর জেলা পুলিশের তদন্তের আওতায় রয়েছেন। তদন্তের সূত্র ধরে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায়। পুলিশ সূত্রের দাবি, মোবাইল টাওয়ারের লোকেশন বিশ্লেষণ করেই সেখানে পৌঁছেছিলেন তদন্তকারীরা। এরপর থেকেই সুমিত রায়ের খোঁজ মিলছে না বলে দাবি পুলিশের।পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিস জারি করেছে। পরে তাঁর আইনজীবী কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে সুমিত রায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL