এক ব্যক্তির কত রূপ, তাঁর তিন স্ত্রী আবার একজনের মাও! কেমন করে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক জন স্বামী, তার নাকি তিন স্ত্রী! অবাক করার বিষয়, সেই ব্যক্তিই আবার কারও মা, আবার কারও বাবা হিসেবেও উল্লেখ রয়েছে। এমন আজব সম্পর্কের সমীকরণ দেখে মাথায় হাত পড়েছে অনেকেরই। গোটা বিষয়টি যেন রহস্যকাহিনিকেও হার মানায়। এই অদ্ভুত গণ্ডগোল সামনে এসেছে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার সাহাবাজপুর উমাচরণ হাইস্কুলের ৪২ নম্বর বুথের চূড়ান্ত ভোটার তালিকায়।

সম্প্রতি বিশেষ পর্যালোচনা প্রক্রিয়ার (SIR) মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াইবাছাই করে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় মালদা জেলায় ‘অ্যাজুডিকেশন’ তালিকায় রাখা হয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জনের নাম। বিষয়টি নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তখনই সামনে আসে এই অদ্ভুত ভুলের ঘটনা।চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ওই বুথের ভোটার মালঞ্চ ঘোষের স্বামীর নাম হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্লভ ঘোষকে। মালঞ্চর বয়স দেখানো হয়েছে ৪৩ বছর। আবার ৬৬ বছর বয়সি মরি ঘোষের স্বামীর নামও দেওয়া হয়েছে দুর্লভ ঘোষ। একই ভাবে ৫৫ বছর বয়সি সরস্বতী ঘোষের স্বামীর নাম হিসেবেও রয়েছে সেই একই নাম। অর্থাৎ তালিকা অনুযায়ী এক ব্যক্তির তিন স্ত্রী! এর পরেই আরও বড় বিভ্রান্তি ধরা পড়ে। ওই বুথেরই ৩৮ বছর বয়সি অশোক ঘোষের ক্ষেত্রে তাঁর মায়ের নাম হিসেবেও দেওয়া হয়েছে দুর্লভ ঘোষের নাম। অর্থাৎ ভোটার তালিকা অনুযায়ী একজন ব্যক্তি যেমন তিনজনের স্বামী, তেমনই তিনি আবার এক জনের মা! পাশাপাশি ৪৯ বছর বয়সি বিষ্ণু ঘোষ এবং ৩৯ বছর বয়সি পরিমল ঘোষের বাবার নাম হিসেবেও রয়েছে দুর্লভ ঘোষ।পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্লভ ঘোষের মৃত্যু হয়েছে প্রায় ১৯ বছর আগে। অশোক ঘোষের স্ত্রী পলি ঘোষ জানান, মরি ঘোষ তাঁর শাশুড়ি, আর মালঞ্চ ও সরস্বতী তাঁর দুই ননদ। বিষ্ণু, অশোক ও পরিমল হলেন দুর্লভ ঘোষের তিন ছেলে। তাঁদের দাবি, এনিউমারেশন ফর্ম সঠিকভাবেই পূরণ করা হয়েছিল। তবু চূড়ান্ত তালিকায় এমন ভুল কীভাবে রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক চন্দনা সরকার নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, স্থানীয় স্তরের দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতার অভাবেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে ভোটার তালিকার নির্ভুলতা নিয়েই এখন নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের