কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

এবার ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত পাচারকারীকে পাকড়াও করল হবিবপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় বসেই সীমান্তে পশু পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। এবার ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত পাচারকারীকে পাকড়াও করল হবিবপুর থানার পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি ব্রিজ থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল। তাঁর বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়।

অভিযোগ, দীর্ঘদিন ধরে সে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু, মোষ ও মাদকদ্রব্য-সহ বিভিন্ন ধরনের পাচারচক্রের সঙ্গে যুক্ত। বিএসএফের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও দীপঙ্করকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে ছিল সে। রাজ্যে পালাবদলের পর নতুন করে আবারও এই মামলার তদন্তে নামে পুলিশ। তবে এবার দীপঙ্কর মণ্ডলকে খুঁজে বের করতে বিশেষ কৌশল আয়ত্ত করে হবিবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, গতকাল আইসি কৌশিক বিশ্বাসের নির্দেশে কয়েকজন পুলিশ অফিসার সাধারণ চাষির ছদ্মবেশে কলাইবাড়ি ব্রিজ এলাকায় ওত পেতে থাকেন। অভিযুক্ত সেখানে পৌঁছাতেই তাঁকে পাকড়াও করা হয়। পরে তাঁকে হবিবপুর থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশের কথায়, পাচার অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত চলছে এবং সীমান্ত এলাকায় পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হবিবপুর থানার পুলিশের এই বিশেষ অভিযান প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক কুখ্যাত দুষ্কৃতীকে হবিবপুর থানার পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে কলাইবাড়ি ভাইরাল ব্রিজ থেকে গ্রেফতার করেছে। যা এই সরকারের ভয়মুক্ত সুশাসনেরই প্রতিফলন। সীমান্ত এলাকায় অপরাধ ও পাচার রুখতে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি।’

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি