লোকসভা নির্বাচনে বুথের সংখ্যা বাড়তে চলেছে বাংলায়

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বাড়ছে বুথের সংখ্যা। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের মতে, সব জেলাতেই ৫০-১০০টা করে অতিরিক্ত বুথ গঠন করতে হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোট(General Election 2024) যুদ্ধের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India)। সেই সূত্রেই জানা গিয়েছে লোকসভা ভোটে বুথের সংখ্যা(Number of Booths) বাড়তে চলেছে বাংলার(Bengal) বুকে। নির্বাচন কমিশনের নয়া নির্দেশেই দেখা দিয়েছে এই সম্ভাবনা। সম্প্রতি এক বৈঠকে প্রত্যেক জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকদের বা জেলা শাসকদের কমিশন জানিয়েছে, কোনও বুথে যদি ১৫০০ বা তার বেশি ভোটার থাকে, তাহলে সেটি ভেঙে নতুন বুথ তৈরি করতে হবে। জেলাগুলিকে এই কাজ ১১ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে, রাজ্যে ৮০ হাজারের মতো বুথ রয়েছে। এই সংখ্যা আগামী লোকসভা নির্বাচনে বেশ কিছুটা বাড়বে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের মতে, সব জেলাতেই ৫০-১০০টা করে অতিরিক্ত বুথ গঠন করতে হতে পারে।

আরও পড়ুন সরকারি তথ্য আবারও ধরা পড়ল মোদি সরকারের ভাঁওতাবাজি

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার মধ্যে সব থেকে বেশি লোকসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ৫টি। ব্যারাকপুর, বারাসর, দমদম, বনগাঁ ও বসিরহাট। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা ৪টি। ডায়মন্ডহারবার, যাদবপুর, জয়নগর ও মথুরাপুর। ৩টি করে লোকসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ ও হুগলি জেলায়। ২টি করে লোকসভা কেন্দ্র রয়েছে মালদা, নদিয়া, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। ১টি করে লোকসভা কেন্দ্র রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। সেই হিসাবে দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও হুগলি জেলাতেই সব থেকে বেশি বুথের সংখ্যা বাড়তে চলেছে।

আরও পড়ুয়া বাংলার Delivery Boy-দের জন্য নয়া প্রকল্প আনছেন মুখ্যমন্ত্রী

কমিশন আরও জানিয়েছে, যেসব জায়গায় পাশাপাশি বুথে মোট দেড় হাজারের কম ভোটার, সেই দু’টিকে মিলিয়ে একটি করে দিতে হবে। এর আগে দেখা গিয়েছে, বিধানসভা ভোটে ১১৫০ ভোটার পিছু বুথ তৈরি করা হয়েছিল। পুরভোটে সেটা বাড়িয়ে ১২০০ করা হয়। এদিকে, ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের বিষয়গুলি নিষ্পত্তির জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, ২০ আগস্টের মধ্যে এই কাজ শেষ করতে হবে। ৬, ৬এ, ৭ এবং ৮ নম্বর ফর্ম মিলিয়ে চার লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এর মধ্যে একটা বড় সংখ্যক আবেদনের নিষ্পত্তি এখনও হয়নি। যাচাই প্রক্রিয়ায় জেলাগুলিকে তৎপর হতে নির্দেশ দিয়েছে কমিশন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের