মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এবং অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন রাজেশ চক্রবর্তী(Rajesh Chakraborty) নামে এক যুবক। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে পেশ করে পুলিশ ।২৭মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। কয়েক বছর আগে রাজেশের নির্দেশেই ওইসব ভিডিও ছড়ানো হয়েছিল সমাজ মাধ্যমে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। গত ২১ মে কলকাতা পুলিশের সাইবার থানায় মামলা রুজু হয়েছিল।

অভিযোগ ছিল সামাজিক মাধ্যমে ভিডিওতে মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিজেপির কয়েকজন মহিলা নেত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর,মানহানিকর, অশালীন মন্তব্য প্রচার করা হয়েছে। তদন্তি নেমে সাইবার ক্রাইমের অফিসাররা জানতে পারেন প্রথম ওই ভিডিওটি পার্থ নামের এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলেন। পরে তিনি সেটি মুছে দেন । জেরায় পার্থ পুলিশকে জানিয়েছিলেন, ২০২৩ সালে রাজেশের প্ররোচনাতেই তিনি ভিডিওটি তৈরি ও আপলোড করেছিলেন।

এর বিনিময়ে তাকে একাধিকবার ২০০০ করে টাকা দিয়েছিলেন রাজেশ। এই বিষয়ে রাজেশকে প্রথমবার পুলিশ নোটিস দিলে তিনি হাজির হননি। দ্বিতীয় নোটিসে উপস্থিত হলেও তিনি তদন্তের সহযোগিতা করেননি এবং সংশ্লিষ্ট whatsapp চ্যাট মুছে ফেলেছিলেন ।এমনকি আর্থিক লেনদেন সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন নি ।এরপরই নিউটাউনের বাসিন্দা রাজেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের মতে এই ঘটনা তদন্ত চলছে। এই ঘটনার পেছনে আরো বড় চক্র থাকতে পারে। আর সেই কারণেই এই চক্রকে ধরতে রাজেশকে হেফাজতে নেওয়া হয়েছে।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর