এ যেন অসাধ্য সাধন! অশোকনগরে বৃদ্ধ দম্পতির যমজ সন্তান

স্বামীর বয়স ৭০ বছর। আর স্ত্রীর বয়স পঞ্চাশের বেশি। বৃদ্ধ এই দম্পতির (Couple) ঘরে জন্ম নিল যমজ সন্তান (Twins)।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর বয়স ৭০ বছর। আর স্ত্রীর বয়স পঞ্চাশের বেশি। বৃদ্ধ এই দম্পতির ঘরে জন্ম নিল যমজ সন্তান (Twins)। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে। দীর্ঘদিন প্রচেষ্টার ফলে সন্তান জন্ম নেওয়ায় খুশি ওই দম্পতি ও তাঁদের পরিজনরা।

উত্তর ২৪ পরগনা জেলার অশোক নগরের বাসিন্দা ৭০ বছর বয়সী তপন দত্ত। তাঁর স্ত্রীর বয়স ৫০ বছর। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র সন্তান ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এরপর একাকিত্বে ভুগতে থাকেন তাঁরা। চিকিৎসকের পরামর্শে তাঁর আবার বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নেন। নিজেদের বংশ রক্ষার তাগিদে দ্বিতীয়বার সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। সেই মত পঞ্চাশোর্ধ্ব বয়সেও গর্ভধারণে সক্ষম হন তাঁর স্ত্রী। অবশেষে যমজ সন্তানের জন্ম দেন দম্পতি। দুই সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। সুস্থ রয়েছেন তাদের মাও। স্বাভাবিকভাবে এমন ঘটনায় খুশি তপন দত্ত এবং তাঁর স্ত্রী। খুশির পরিবেশ ওই দম্পতির আত্মীয় ও পরিজনদের মধ্যে। বংশে নতুন দুই সদস্যকে পেয়ে তপন দত্ত জানান, ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা সন্তানের জন্ম দিতে পারতাম না।

এদিকে দম্পতির এক পরিজন জানান, যমজ সন্তান জন্ম গ্রহণ করায় আমরা খুশি। পরিবারের নতুন দুই সদস্যকে আমরা বরণ করে নিয়েছে। তাঁদের দেখভালে ও লালন পালনে কোনও খামতি থাকবে না বলে জানান তিনি। এই ঘটনা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক সৌমিত্র কুমার জানান, বৃদ্ধ বয়সে যেভাবে এই দম্পতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন তা দেখে বয়স্ক দম্পতিরা অনুপ্রেরণা পাবেন।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন