মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরাতন মালদহ: নদীর জলে হারিয়ে যাওয়ার পর শেষমেশ মিলল দুই নাবালকের নিথর দেহ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহ পৌরসভার(Old Malda Municipality) ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট ঘাটে সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমেছিল অর্পণ সরকার (১০) ও দেব হালদার (৮)। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তলিয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কে।স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলে না নিখোঁজ দুই নাবালকের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই নাবালকের হদিশ পাওয়া যায়নি।অবশেষে শুক্রবার ভোররাতে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এক নাবালকের দেহ ভাসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার হয় আরেকজনের দেহ। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ (Malda Medical College)এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।পরিবার সূত্রে জানা গেছে, অর্পণ সরকার এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়।

সে পুরাতন মালদহর বাগানপাড়ায়(Baganpara) মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ ভাবতেও পারেনি। এছাড়া দেব হালদারের বাড়ি ওই এলাকাতে।ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।দুই নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যুতে স্তব্ধ দুটি পরিবার।দুই নাবালক সাঁতার জানতো কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও