চোপড়ায় বাম-কংগ্রেস প্রার্থীদের গুলি, মৃত ১

চোপড়ায় ভোট আবহে ঝরল রক্ত, ঝরল জীবন। মনোনয়ন দাখিলের পথে মিছিলে চলল গুলি। তাতেই গুলিবিদ্ধ হন ৩জন, মারা যান তাঁদেরই ১জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোট আগামী ৮ জুলাই। সেই নির্বাচনের জন্য এদিনই মনোনয়ন দাখিল(Nomination Filing) করার শেষ দিন। আর সেই শেষ দিনেই জীবন ও রক্ত ঝরল উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলায়। সেখানকার চোপড়ায়(Chopra) এদিন বাম ও কংগ্রেস(Left and Candidate) প্রার্থীরা মিছিল করে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। অভিযোগ সেই মিছিল লক্ষ্য করেই গুলি চালানো(Shoot Out) হয়। তাতেই গুলিবিদ্ধ হন দুই দলের একাধিক প্রার্থী। একজনের মৃত্যুও হয় গুলি লেগে। অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই সেই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল(TMC)। তাঁদের দাবি, বাম ও কংগ্রেসের তরফে ISF-কে আসন ছাড়া হয়নি। তার জেরেই ISF আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তাঁদের লক্ষ্য করে।

আরও পড়ুন পুরনিয়োগ দুর্নীতির মামলায় বহাল CBI তদন্ত, রায় হাইকোর্টের

জানা গিয়েছে, এদিন উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি চালানো হয়। বেশ কয়েকজন তার জেরে গুলিবিদ্ধও হন।  বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে গুলি চলে বলে অভিযোগ। তার জেরে একাধিক প্রার্থী গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ১জনের মৃত্যুও হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশও। কে বা কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছেন তাঁরা। তবে তৃণমূলের দাবি মানতে নারাজ বাম, কংগ্রেস ও আইএসএফ।

আরও পড়ুন যাদবপুর পাচ্ছে না উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা, নেপথ্যে বাজেট

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুলি চালনার ঘটনায় ৩জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যেই ১জনের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার জেরে তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই গুলিচালনার ঘটনা ঘটেছে। তাঁর কথায়, ‘আমাদের কোনও কর্মী, সমর্থক যাননি। ওরা নিজেদের মধ্যেই মারামারি করেছে। আমার কাছে খবর আছে, গত কয়েক দিন ধরে ওরা মনোনয়ন জমা দেওয়ার লোক পায়নি। আজ শুনলাম তিন-চারশো লোক নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যাবেন। রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করেছে। সিমপ্যাথি পেতে বিরোধীরা নাটক করছে।’

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর