সল্টলেকে সই জাল করে সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ, ধৃত প্রোমোটার

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: ফের সল্টলেকে প্রোমোটার রাজের অভিযোগ। মৃত বাড়ির মালিকের স্বাক্ষর জাল করে বাড়ি দখলের চেষ্টা বলে অভিযোগ। গ্রেফতার প্রোমোটার। অভিযুক্ত শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, সল্টলেকের(Saltlake) এ সি – ১৬২ নম্বর, বাড়ির মালিক রবীন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে কয়েকবছর আগে বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে কথা হয় ওই এলাকার প্রোমোটার(Promoter) শ্যামাপ্রসাদ দত্তের। তবে কিছুদিন পর মৃত্যু হয় বাড়ির মালিক রবীন্দ্রনাথ ব্যানার্জির।মৃত বাড়ির মালিকের স্বাক্ষর জাল করে বাড়ি দখলের চেষ্টা বলে অভিযোগ। গ্রেফতার প্রোমোটার।

বিধাননগর উত্তর থানায় রবীন্দ্রনাথ বাবুর স্ত্রী অভিযোগ করেন ,ওই প্রোমোটার রবীন্দ্রনাথ বাবুর স্বাক্ষর জাল করে একটি ভুয়ো দলিল তৈরি করে, বাড়ি দখল করার চেষ্টা করে । বিধাননগর উত্তর থানায়(Bidhannagar North Police Station) অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, জাল সই করে নিজের নামে নথি তৈরি করে এই প্রতারণার ছক তৈরি করেছিল অভিযুক্ত প্রোমোটার। বুধবার রাতে অভিযুক্ত প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে(Bidhannagar Court) তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর।

এই চক্রের সঙ্গে আরও কারোর যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। তার বিরুদ্ধে যেসব অভিযোগ(Allegation) আনা হয়েছে তা পুরোপুরি সাজানো বলে তিনি দাবি করেন।ধৃত প্রোমোটার পাল্টা অভিযোগ করেন তার কাছে যে দামে বাড়ি বিক্রি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল অভিযোগকারী, পরবর্তীকালে বেশি দাম পেয়ে অন্য ব্যক্তিকে সেই বাড়ি বিক্রি করার জন্য তিনি প্রস্তুতি নেন। আর তাই তিনি অভিযোগকারী বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন। আদালতে মামলা করার পরই ওই অভিযোগকারী পাল্টা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে বিধান নগর উত্তর থানায়।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য