ইডি দফতরে ডেকে দেখা না করে হেনস্থা করা হচ্ছে : পাঁচু রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইডি দফতরে এসে সোমবার ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ দমদম পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়।সোমবার সকালে ফের ইডি দফতরে এসেছিলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়(Pachu Roy)। তার দাবি, ইডি(ED) দফতরে সকাল ১১ টা নাগাদ এলেও তাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এরপর দুপুর একটা নাগাদ তিনি ইডি দপ্তর থেকে বেরিয়ে যান।

পাঁচু রায় – এর দাবী সোমবার ডেকেছিল তাকে।দেখা হয়নি কারোর সাথে। তিনি বলেন,আগের দিন বলেছিলো যে মোবাইল ও ল্যাপটপ নিয়েছে সেখান থেকে ডকুমেন্টস কপি করতে সময় লাগবে।ওরা খুব ভালো করে জানে মানি লন্ডারিং কেসের ধারে কাছে আমি নেই। খুব ভালো করে বুঝতে পেরেছে। দুটো মোবাইল ও ল্যাপটপ নিয়ে চলে এসেছে। হ্যারেজমেন্ট করার জন্য। ওপর থেকে কোনো নির্দেশ আছে এভাবে হেনস্থা করার। ইতিমধ্যে তিনি একটি নতুন ল্যাপটপ (Laptop)কিনে নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।

অন্যদিকে,অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিধাননগর দক্ষিণ থানার(South Bidhannagar P.S.) অন্তর্গত ছয় নাভি এলাকাতে ।একটি খাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ভোর বেলায় ছয় নাভি এলাকার স্থানীয় মানুষজন দেখতে পায় খালের মধ্যে একটি মৃতদেহ ভাসছে। এরপরই বিধান নগর দক্ষিণ থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদের পরনে শুধু গামছা ছিল। তবে মৃতদেহটি কার সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আশপাশের বিভিন্ন থানায় মৃতদেহ ছবি পাঠানো হয়েছে। পুলিশের অনুমান পরিচয় জানতে পারলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া