ডাক্তারবাবু আর নেই, মন খারাপ বোলপুরের

দীর্ঘ ৬ দশক ধরে বীরভূম জেলার বোলপুর শহরের হরগৌরীতলায় নিজের বাড়িতে চেম্বার খুলে মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখতেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বোলপুরের(Bolpur) মানুষ। তবে বীরভূম জুড়ে তাঁর একটাই পরিচিতি ছিল, ‘১ টাকার ডাক্তার’(1 Takar Doctor)। এক আধ বছর নয়। দীর্ঘ ৬ দশক ধরে বীরভূম জেলার বোলপুর শহরের হরগৌরীতলায় নিজের বাড়িতে চেম্বার খুলে মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখতেন তিনি। সেই ডাক্তারবাবু পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়(Susovon Banerjee) আর নেই। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুশোভনবাবু। এদিন তাঁর প্রয়াণে একাধারে মন খারাপ বোলপুরের পাশাপাশি বীরভূমের আমজনতার। চোখে জল বিশ্বভারতী-শান্তিনিকেতনেরও। টুইট করে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুশোভনবাবুর মৃত্যু বীরভূমের রাজনীতিতেও এক অধ্যায়ের অবসান ঘটালো। কারণ একাধিকবার তিনি বোলপুর পুরসভার পুরপ্রধান ও এলাকার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

এমবিবিএস পাশ করে সুশোভনবাবু ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমাও করেছিলেন। কিন্তু চিকিৎসক হিসেবে মোটা অর্থ উপার্জন নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই লক্ষ্য ছিল সুশোভনবাবুর। সেই কারনেই নিজের বাড়িতে চেম্বার খোলেন তিনি। মাত্র ১টাকার বিনিময়ে সেখানে রোগী দেখা শুরু করেন তিনি। এই পরিষেবা তিনি দিয়ে গিয়েছেন চলতি বছর অবধি টানা। এমনকি ২০১৯ সালে যখন কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ওপরে হামলার ঘটনার প্রতিবাদে ধর্মঘটে যোগ দেন চিকিত্সকরা সেইসময়ও চিকিত্সা বন্ধ রাখেননি সুশোভনবাবু। আবার গত বছর কোভিডে আক্রান্ত হওয়ার জন্য কিছুদিন রোগী দেখা বন্ধ রেখেই আবারও রোগীও দেখা শুরু করেছিলেন। তাঁর এই দায়িত্ববোধ গোটা বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া জেলার মানুষের মন জয় করে নিয়েছিল। এই সব জেলা থেকে সুশোভনবাবুর কাছে মানুষ চিকিৎসা করাতে আসত বোলপুরে।

সুশোভনবাবুর হাতে শুধু যে লাখো মানুষ চিকিৎসার পরিষেবা পেয়েছিলেন তাই নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ মুখোপাধ্যায় এবং নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি। ছিলেন জাতীয় কংগ্রেসের(INC) জেলা সভাপতিও। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির কমিটির দীর্ঘদিনের সদস্যও ছিলেন তিনি। ২০২১ সালের ৮ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ‘পদ্মশ্রী’(Padmashree) সম্মান তুলে দেন। তার পর থেকেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শরীরে বাসা বেঁধেছিল মারণরোগও। সেই রোগের কাছেই হার মানতে হল সুশোভনবাবুকে। লালমাটির দেশের এই রত্নসম মানুষটির মৃত্যুতে শোক নেমে এসেছে গোটা বীরভূম জেলাজুড়েই। তাঁর মৃত্যুতে টুইট করে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকাহত। বীরভূমে এক টাকার চিকিৎসক হিসেবে জনপ্রিয় ছিলেন। তাঁর আদর্শের জন্যই সুখ্যাতি পেয়েছিলেন।’

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! টোলকর্মীকে নিয়ে ঝুলন্ত অবস্থাতেই ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস