‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার এসেছে। আর ক্ষমতায় এসেই সব সরেজমিনে দেখে মন্ত্রীরা বুঝতে পেরেছেন আর্থিক অবস্থার হাল বেহাল। এই বেহাল অবস্থা ফেরাতেই কেন্দ্রের সঙ্গে কথা বলে ব্যবস্থা করতে হবে। এবার রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আগের সরকারকে তুলোধনা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, শুক্রবার সকালে মেদিনীপুরে পুরনো কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে এসে চেনা মেজাজেই সরব হলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী।

এদিকে চা–চক্রে বসেই রাজ্যের আর্থিক পরিস্থিতি, কেন্দ্র–রাজ্য সম্পর্ক, তদন্তকারী সংস্থার সক্রিয়তা–সহ নানা বিষয়ে মুখ খুলেছেন দাবাং মন্ত্রী। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার তৈরির পর থেকেই পশ্চিম মেদিনীপুরের মাঠে তাঁর সক্রিয় উপস্থিতি দেখা গিয়েছিল। চা–চক্র, জনসংযোগ, সাধারণ মানুষের অভাব–অভিযোগ শোনা থেকে শুরু করে ব্যায়াম করা অভ্যাসে পরিণত করেছিলেন তিনি। পরে খড়গপুরের বিধায়ক এবং মেদিনীপুরের সাংসদ হলেও সেই অভ্যাস বদলায়নি। এবার রাজ্যের মন্ত্রী হয়েও পুরনো মেজাজেই দেখা গেল তাঁকে। তাই তো দিলীপ ঘোষ বললেন, ‘‌পুরনো মেদিনীপুর যেমন ছিল তেমনই আছে। আগের সেই লোকজন, কর্মী আর মর্নিং ওয়াকও রয়েছে। শুধু নতুন সরকার এসেছে আর আমি নতুন দায়িত্ব পেয়েছি।’‌

অন্যদিকে রাজ্যের এখন আর্থিক পরিস্থিতি কেমন?‌ সরকার কেমনভাবে চলবে?‌ এমন নানা প্রশ্ন করা হয়েছিল পঞ্চায়েতমন্ত্রীকে। সেখান থেকেই মিলল বিস্তারিত উত্তর। এই সব বিষয়ে দিলীপ ঘোষ আগের সরকারকে তোপ দেগে বলেন, ‘‌আগের সরকার বড় বড় গর্ত করে দিয়ে গিয়েছে। কোষাগারে টাকা নেই। কেন্দ্রের সঙ্গে কথা চলছে। আমাদের মুখ্যমন্ত্রীও দিল্লি গিয়েছেন পলিসি ও বাজেট নিয়ে আলোচনা করতে। আমিও আমার তিনটি দফতরের বাজেট নিয়ে বসব। আশা করছি পুরনো ও নতুন সব কাজই আবার শুরু হবে।’‌

এছাড়া ইডির তল্লাশি, ককরোচ জনতা পার্টি নিয়েও মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। বিষয়গুলি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, ‘‌আগে যেসব অভিযোগ জমা পড়েছিল, বিশেষ করে হিংসা ও দুর্নীতির অভিযোগ, সেগুলির তদন্ত এখন শুরু হয়েছে। কোথাও রাজ্য পুলিশ করছে, কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। আর ককরোচ জনতা পার্টি–সহ অনেকে অনেক কথা বলবে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই আইনের মুখোমুখি হতে হবে।’‌

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা