শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিক দিচ্ছে দেড় ফুটের পাপ্পু

বাংলায় একটা কথা আছে, সেটা হল, নিজের চেষ্টা বা ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা কথা আছে, সেটা হল, নিজের চেষ্টা বা ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। সত্যি, এই কথাটি যদি না হত তাহলে হয়তো মানুষ এভারেস্ট জয় করার মতো কঠিন কাজকে করতে পারত না। তেমনই অদম্য ইচ্ছেশক্তির কাছে হার মানল প্রতিবন্ধকতা। নানাবিধ শারিরীক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দেড় ফুটের পাপ্পু। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উত্তর আলতাগ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিশ্বনাথ রায় পেশায় একজন দিন মজুর। তার দুই ছেলের মধ্যে পাপ্পু রায় জন্ম থেকে বামন। বর্তমানে তাঁর উচ্চতা মাত্র দেড় ফুট।

কিন্তু বামন হলেও পাপ্পু থেমে থাকার পাত্র নয়। হাজার কষ্টের মধ্যে যাবতীয় বাধাকে ছাপিয়ে নিজেকে সমাজের বুকে শিক্ষক রুপে প্রতিষ্ঠিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে সে। পাপ্পুর বাবা বিশ্বনাথবাবু আগেই বুঝতে পেরেছিলেন যে তার ছেলের শারীরিক সমস্যা থাকা স্বত্তেও পড়াশুনার প্রতি প্রচন্ড ঝোঁক। তাই নানাবিধ অসুবিধা থাকা স্বত্তেও তাকে পড়াশোনা নিয়ে অসুবিধায় পড়তে দেননি তিনি। যার ফলস্বরূপ পাপ্পু মাধ্যমিকে এনে দিয়েছিল ৫০ শতাংশ নম্বর। সেই লড়াই জারি রেখে পাপ্পু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

উচ্চতাই শুধু পাপ্পুর শারীরিক সমস্যা নয়। পাপ্পু চলাফেরা করতে সক্ষম নয়। তাই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে তাঁকে বাবা বা মায়ের কোলে চড়েই যেতে হয়। পাপ্পুর চিকিৎসায় পিছনে মাস গেলে খরচ হয় মোটা টাকা। পড়াশুনার খরচ জোগাড় করার পর দিন মজুর বাবার পক্ষে ছেলের চিকিৎসার খরচ জোগানো অনেকটাই কষ্টের। এতকিছু সমস্যা সত্ত্বেও পাপ্পু সেভাবে কোনও সুযোগ-সুবিধা পায় না। মানবিক ভাতা হিসেবে মাত্র ১০০০ টাকা পায় সে। পাপ্পু জানায় তার টিউশন নেই। তাই প্রতিবেশী দিদিদের কাছ থেকে নোট যোগাড় করে পড়াশোনা করে। তাকে স্কুলের সবাই খুব সাহায্য করে। তার লক্ষ্য পড়াশোনা শিখে শিক্ষক হয়ে বাবা-মায়ের পাশে দাঁড়ানো।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর