ভোটবঙ্গে বড় চমক, তৃণমূলে যোগ দিচ্ছেন টলিউড তারকা পরমব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাক ইতিমধ্যেই বেজে উঠেছে, রবিবার ঘোষিত হয়েছে ভোটের নির্ঘণ্ট। ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই বাংলার রাজনীতিতে চমকপ্রদ মোড়। জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার সকাল ১১টা নাগাদই তাঁর আনুষ্ঠানিক যোগদান হতে পারে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবহে ইতিমধ্যেই জমে উঠেছে বাংলার রাজনৈতিক মঞ্চ। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই জোরদার হয়েছে জল্পনা-এবারের ভোটে একাধিক তারকা মুখ দেখা যেতে পারে। গত কয়েক সপ্তাহ ধরেই টলিপাড়ার বিভিন্ন পরিচিত নামকে ঘিরে প্রার্থী হওয়ার আলোচনা চলছিল, আর সেই তালিকায় বারবার উঠে আসছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মন্ত্রী বীরবাহার বদলে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন! জোর জল্পনা

এবার সেই জল্পনা যেন বাস্তবের দিকে এগোচ্ছে। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রক্রিয়া শুরু করেছেন। প্রথমে শোনা গিয়েছিল, মঙ্গলবার সকালেই তাঁর আনুষ্ঠানিক যোগদান হতে পারে। ফলে প্রশ্ন উঠছে-তাহলে কি আসন্ন নির্বাচনে তৃণমূলের অন্যতম ‘চমক’ হতে চলেছেন পরমব্রত? ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক মহল-সব জায়গাতেই এখন এই নিয়েই জোর আলোচনা।

প্রসঙ্গত, গত বছর ফেডারেশন ও পরিচালক গিল্ডের দ্বন্দ্বের সময় শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যায়। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই পরিস্থিতির অবসান ঘটে। এরপরই নিজের অবস্থান কিছুটা বদলে নিয়ে পরমব্রত জানান, আইনি পথে যাওয়ার সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল এবং তা পুরোপুরি সঠিক ছিল না।

পরবর্তীতে একটি ভিডিও বার্তায় তিনি ফেডারেশনকে ‘একটি বড় পরিবার’ বলে উল্লেখ করেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষেই মত দেন। তারপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। শুধু তাই নয়, ব্যক্তিগত সম্পর্কেও উষ্ণতা লক্ষ্য করা যায়-গত ডিসেম্বর মাসে তাঁর পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। সম্প্রতি ‘বঙ্গসম্মান’ পাওয়ার পরও তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের জল্পনা এখন তুঙ্গে, আর রাজনৈতিক মহলে তা ঘিরে উত্তেজনাও ক্রমশ বাড়ছে।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে