ঝাড়গ্রামে মন্ত্রী বীরবাহার বদলে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন! জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়! প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের পরিচিত মুখ, বাড়ছে জল্পনা, তিনিই কি হচ্ছেন আগামী প্রার্থী? মঙ্গলবার দুপুর ৩ টে ১৫ নাগাদ কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকালেই দলে যোগ দিলেন বিশিষ্ট ব্যক্তি মঙ্গল সরেন, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ঝাড়গ্রাম শহরের দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। বর্তমানে তিনি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইন আধিকারিক হিসেবে কর্মরত। তাঁর এই যোগদানের পর থেকেই জল্পনা তৈরি হয়েছে-ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ কি তিনিই?

আরও পড়ুন: ভোটের আগে তৃণমূল ছাড়ছেন সৌগত রায়? দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতরাশে যোগ

উল্লেখ্য, এই কেন্দ্রে বর্তমানে তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী বিরবাহা হাঁসদা। অন্যদিকে, আসন্ন ২০২৬ সালের নির্বাচনের জন্য বিজেপি ইতিমধ্যেই লক্ষ্মীকান্ত সাহুকে প্রার্থী ঘোষণা করেছে এবং সিপিএমের প্রার্থী অর্জুন মাহাতো। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু এবং অন্যান্য নেতৃত্ব। দলে যোগ দিয়ে মঙ্গল সরেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, মানুষের জন্য কাজ করার সেরা প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস।

রাজনীতিতে মঙ্গলের অভিজ্ঞতাও কম নয়। ২০০৪ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন তিনি। যদিও জয় পাননি, তবুও উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। পাশাপাশি তিনি ঝাড়গ্রাম জেলা পুলিশের আইন বিভাগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। মঙ্গল সরেনের যোগদানকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি আইনি সহায়তার মাধ্যমে দলের পাশে ছিলেন। এবার সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে মানুষের সেবা করার সুযোগ পাবেন।

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ