রামপুরহাটে ক্ষতবিক্ষত ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের, উত্তাপ এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় সপ্তম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ। দেহ টুকরো টুকরো করা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রামপুরহাট এলাকা জুড়ে উত্তাপ ছড়িয়েছিল আগেই। সেই আঁচই আরও বাড়ল। স্কুল চত্বর জুড়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ছাত্রীর অভিভাবকরা দেখাতে থাকেন বিক্ষোভ। এমনকি স্কুলে ঢোকার পর প্রধান শিক্ষককে ধরে মারধরের অভিযোগ উঠেছে মৃত ছাত্রীর অভিভাবকদের বিরুদ্ধে। খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অভিযুক্তদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার   স্কুল খুলতেই শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন এবং তার পরেই উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের বেধারক মারধর করে পুলিশের সামনেই। তারপর ওই স্কুলের প্রধান শিক্ষককে কোনরকমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরো স্কুল চত্বর চরম উত্তেজনার সৃষ্টি হয়। তারপর শ্যামপাহাড়ী শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলের সামনে বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা যার জেরে রামপুরহাট থেকে ঝাড়খন্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

স্কুল চত্বর বৃহস্পতিবার অশান্ত হতে পারে এই খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। তাই পুলিশ বাহিনী হাজির ছিল স্কুলে। ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে অভিভাবকরা ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে ভিড় জমায়। প্রধান শিক্ষক স্কুলে আসতেই চড়াও হন তাঁরা। ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অভিযুক্তকে বারবার আড়ালের চেষ্টার অভিযোগ আনা হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনকি পরে পুলিশ আটকানোর চেষ্টা করলে প্রধান শিক্ষকে তাঁদের হাত থেকেই ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষিপ্ত জনতা।   ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

জানা গিয়েছে মৃত ছাত্রীর বাড়ি রামপুরহাট এলাকায়। সে শ্যামপাহারির একটি স্কুলে পড়াশোনা করত। ঘটনায় মৃত ছাত্রীর পরিবার দাবি করেছেন, ওই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাদের কিশোরী কন্যাকে অপহরণ করে খুন করেছেন। এরপরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। কিন্তু রাত গড়িয়ে গেলেও মেয়েটি বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রামপুরহাট থানায় মেয়েটির নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে তাঁরা জানতে পারেন, ছাত্রীটির ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাঁকে অপহরণ করেছেন। বহুদিন ধরেই তাঁর নজর ছিল মৃত ছাত্রীর উপর। বিষয়টি নিয়ে পুলিশকে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এরপরেই খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাটথানার কালিডাঙা গ্রামের কাছে একটি জলাজমি থেকে নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি টুকরো টুকরো করে কেটে জলে ফেলা দেওয়া হয়েছে। দেহাংশে পচন ধরেছিল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ধর্ষণের মামলা রুজু হয়নি। শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে মেয়েটি দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু হয়েছে। কিন্তু কেন ভৌত বিজ্ঞানের শিক্ষক ছাত্রীকে অপহরণ করলেন। কেনই বা ছাত্রীকে খুন করলেন? খুনের আগে তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন কিনা, সবটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহটি পচন ধরার কারণে তদন্তে কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র