মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেও নাগরিকত্ব নিয়ে গাজর ঝুলিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে আজ সভা করতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মতুয়াদের জন্য এবারও গাজর ঝুলিয়ে চলে গেলেন। এখন এসআইআর নিয়ে চরম আতঙ্কে রয়েছেন মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজন। বিপুল শরণার্থীর নাম বাদ পড়েছে। অথচ এসআইআর নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শরণার্থীদের কোনও চিন্তা নেই। বাংলায় ক্ষমতায় এলে সব চিন্তা তিনি দূর করে দেবেন। এমনকী ক্ষমতায় এলে তাঁদের উন্নয়নে গতি পাবে বলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার গাজর ঝুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

এদিকে ‘ভারত মাতার জয়’ বলে বক্তৃতা শুরু করেন মোদি। বাংলা ভাষায় দু’‌একটা কথাও বলেছেন তিনি। তার পরই গোটা ভাষণ দেন হিন্দি ভাষায়। সেখানে মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী। অথচ সেখানে উপস্থিত ছিলেন মতুয়াদের ভোটে জেতা বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই বিষয়ে মোদি বলেন, ‘‌মোদির গ্যারান্টি, মতুয়া, যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদি সিএএ’‌র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে। এখানে যে বিজেপি সরকার হবে, তারা মতুয়া, নমঃশূদ্র শরণার্থীদের বিকাশের কাজে গতি আনবে। বাংলায় পরিবর্তন আনার দায়িত্ব রয়েছে মা–বোন, যুবকদের।’‌

অন্যদিকে বাংলায় পরিবর্তন চাই বলেও আওয়াজ তোলেন প্রধানমন্ত্রী। আর সব কিছুই করবেন বলে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্ষমতায় বিজেপি না এলে কিছুই কি করবেন না?‌ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌বাংলার সুন্দর ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের বিশ্বাস দেখছি। মালদহের মাটি, বাংলার স্বর্গ, ভারতের বিকাশ। বিজেপি এই কাজ করে ছাড়বে। বাংলায় সুশাসন আনবে। আমার সঙ্গে একটা সঙ্কল্প নিন। আমি বলব, পাল্টানো দরকার। আপনারা বলবেন, চাই বিজেপি সরকার। আজ উৎসাহ দেখে বলছি, এবার বাংলার মানুষও বিজেপিকে বড় ব্যবধানে জয়ী করবে।’‌

এছাড়া মালদহের মানুষের দুঃখ কমাতে এসেছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তারপরই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি। মোদির কথায়, ‘শরণার্থীদের ভয়ের কারণ নেই। সিএএ’‌র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দেওয়া হবে। বিজেপি এলে শরণার্থীদের উন্নয়নে গতি আসবে। মন দিয়ে শুনুন, মোদির গ্যারান্টি, মতুয়াদের নাম বাদ গিয়েছে, পড়শি দেশ থেকে ধর্মীয় নির্যাতিতা হয়ে এসেছেন, ভয় নেই। ভারতে তাঁদের থাকার অধিকার আছে। বাংলায় পরিবর্তন আসবেই। বিজেপির দায়িত্ব এটা।‌’‌

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল