এই মুহূর্তে

‘পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন,’ কুশমন্ডির সভা থেকে নিজের নামেই ভোট ভিক্ষা প্রধানমন্ত্রীর

BJP
ANI

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বাংলায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে এই প্রথম নিজের নামে ভোট ভিক্ষা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় ভোটপ্রচার করছেন মোদি। প্রথমে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ পরে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দলীয় প্রার্থীদের হয়ে বিধানসভা ভোটের প্রচার করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রচার মঞ্চ থেকেই বিঁধছেন রাজ্যের বর্তমান শাসকদলকে। এর মাঝেই এদিন কুশমন্ডি থেকে নিজের নামে ভোট চাইলেন মোদি। জনসভায় তিনি বলেন, ‘পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন। আমাদের প্রার্থীদের ভোটে জেতান, অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা হবে।’

আরও পডুন: বালুচরি শাড়ি, পাঁচমুড়ার কুম্ভকারের পণ্যে জিআই ট্যাগ, নতুন প্রতিশ্রুতি শাহের

লোকসভা নির্বাচনে নিজের মুখকে হাতিয়ার করে গোটা ভারতে প্রচার ও ভোট চেয়ে বেড়াতেন মোদি। তখন তাঁর গ্য়ারান্টির উপরেই জনতাকে ভরসা করতে বলতেন। এই একইভাবে বাংলায় ২৯৪ আসনে তিনিই প্রার্থী বলে জনসভা থেকে রোজই বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভরসা করেই ভোট দিতে বলছেন মমতা। এবার তৃণমূলনেত্রীর পথেই হাঁটলেন মোদিও। রাজনৈতিক মহলের মত, বঙ্গ বিজেপির নেতাদের উপর ভরসা না করে নিজের ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে ভোট ভিক্ষা চাইছেন প্রধানমন্ত্রী। কুশমন্ডির সভা থেকে এদিন তিনি বলেন, ‘গতকালই ঘোষণাপত্র দিয়েছে বিজেপি। যেখানে মোদি কি গ্যারান্টি রয়েছে। বিজেপি সরকার ভয়কে খতম করে ভরসা জোগাবে। আইনের শাসনের উপর মানুষের আস্থা ফিরবে। পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গকে আবার বৈভবশালী রাজ্য করবে। ডাবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানেই উন্নয়ন।’

মোদি আরও বলেন, ‘বাংলার রাজবংশী সমাজ, সাঁওতাল সমাজের ভূমিকা রয়েছে ভারতের উন্নতিতে। অনেক নায়ক রয়েছেন। তাঁদের জন্য আমরা গর্বিত। আমাদের নিরন্তর প্রয়াস, আদিবাসী সমাজের দ্রুত উন্নয়ন হোক। আগে মাওবাদী অধ্যুষিত এলাকায় ছিলেন আদিবাসীরা। আমাদের সরকার মাওবাদী-মুক্ত সমাজ দিয়েছে। বন্দুক নামিয়ে ছেলে মায়ের কাছে ফিরেছেন। আমাদের মন্ত্রিসভায় আদিবাসী মন্ত্রি রয়েছেন। ওড়িশায় আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসী মুখ। এটাই আমাদের ট্র্যাক রেকর্ড।’

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ