ভোটের বাংলায় ভুল মন্তব্য অমিত শাহের, বালুচরি শাড়ি নিয়ে তথ্য বিভ্রাটে সুর সপ্তমে তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোটের বাংলায় একের পর এক ভুল করেই চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানি রাসমনির বদলে ‘রানি রাসমতী’! এবার জিআই পাওয়া বাংলার প্রসিদ্ধ বালুচরি শাড়ি, পাঁচমুড়ার মাটির কাজকে ফের ওই তকমা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শাহ। ইতিমধ্যেই বালুচরি শাড়ি, পাঁচমুড়ার মাটির কাজ জিআই স্বীকৃতি পেয়ে গিয়েছে। ফের কীভাবে সেগুলিকে ওই বিশেষ তকমা দেওয়ার চেষ্টা করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, শনিবার বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘আমরা ঠিক করেছি, বালুচরি শাড়িতে, পাঁচমুড়ার কুম্ভকারের পণ্যে জিআই ট্যাগ আনব। এই বিষয়ে সবরকম চেষ্টা করা হবে। জিআই স্বীকৃতি পেলে এই শিল্প আরও উন্নতির পথে এগোবে এবং শিল্পীদের উপকার হবে।’

অমিত শাহের এই কথাতেই শোরগোল পড়ে যায়। তৃণমূল কটাক্ষের সুরে বলে, ‘এতো দেরি কেন, বিলম্বিত বোধোদয়। ভোটের বাংলায় এই কথা মনে পড়ছে এখন। কিন্তু অমিত শাহ সঠিক তথ্যটা জানেন না। যে বালুচরি শাড়ি ও পাঁচমুড়ার মাটির কাজ বহু বছর আগেই জিআই স্বীকৃতি পেয়েছে। সেই বিষয়েই আবার নতুন করে জিআই দেওয়ার কথা বলা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’ 

আরও পড়ুন: ‘ক্ষমতায় এসেই স্বীকৃতি দেব সারি–সারনা ধর্ম‌কে’‌, কেন্দ্রকে ঠুকে আশ্বাস মমতার

বাংলায় একাধিক পণ্যের উপর জিআই ট্য়াগের জন্য সদা চেষ্টা করে তৃণমূল সরকার। কনকচূড়া চাল, জয়নগরের মোয়া সবেতেই এসেছে জিআই ট্যাগ। যদিও গোটা বছর বাংলার পণ্য় নিয়ে কোনও মাথাব্যথা থাকে না বিজেপি নেতাদের, এখন ভোটপাখি হয়ে এসে এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহরা। এমনটাই তোপ তৃণমূলের। আজ, শনিবার ওন্দার সভা থেকে শাহ আরও বলেন, ‘সুপারস্পেশালিটি হাসপাতালে ডাক্তার, নার্স নেই। রোগীদের থেকে গুন্ডারা ট্যাক্স নেয়। মোদিজি ৫ কেজি চাল দেয়। তার থেকে এক কেজি নিয়ে নেয় গুন্ডারা। আর জি করের ঘটনা গোটা দেশে বাংলাকে লজ্জিত করেছে। মহিলাদের শোষণ করা হয়েছে সন্দেশখালিতে। অনুপ্রবেশকারীরা মহিলাদের শোষণ করেছে। বিজেপির ৩০০ কর্মীকে নির্বাচনী হিংসায় খুন করেছে। তৃণমূল ভাবে ওদের কিছু হবে না। ওদের বলছি, যারা বিজেপি কর্মীদের বিরক্ত করেছেন, সরকার গঠন হলে তাঁদের হিসেব করব।’

তিনি আরও বলেন, ‘একটা গুন্ডা বাংলার মানুষকে বিরক্ত করেছে। গুন্ডারা শুনুন, ২৩ এবং ২৯ এপ্রিল ঘরেই থাকবেন। নয়তো পরে রেহাই নেই। বাংলার মানুষ নির্ভয়ে ভোট দেবেন।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত