ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি, লালগোলা : ফের জাল আধারকার্ড তৈরি করার হদিশ মিলল বাংলাদেশ সীমান্ত এলাকায়। মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার চোয়াপাড়ায় চলছিল জাল আধারকার্ড তৈরির কাজ। বাংলাদেশিদের অনুপ্রবেশ করানোর জন্যই এগুলো করা হতো বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে লালগোলা থানার চোয়াপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। ওই এলাকায় একটি দোকানে পুলিশ গিয়ে দেখতে পায় ভুয়ো আধারকার্ড ও ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে। এখানেই শেষ নয়, ভুয়ো প্যান কার্ড তৈরি করা হয় সেখানে। এরপরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়া গাঁথা এলাকার বাসিন্দা। শাহিন আক্তার লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা। তারাই এই সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি করত।

অভিযুক্ত দুজনকে গ্রেফতার করার পাশাপাশি সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইছে ধৃতদের। এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই পুলিশ অভিযুক্তদের ৮ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চাইছে। ভগবানগোলার এফডিপিও জানিয়েছেন, এই ঘটনায় মাত্র দুজন নয়, আরো অনেকেই জড়িত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশ ঘটিয়ে তাদের আধার কার্ড তৈরি করার কাজ করতে বড়চক্র কাজ করছে। তাদেরকে ধরতেই তৎপর পুলিশ।

এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাল নথি তৈরির খবর শোনা গিয়েছে। গ্রেফতারের ঘটনাও ঘটেছে। কিন্তু তারপরেও কমছে না জাল আধার, ভোটার ও প্যান তৈরির কর্মকাণ্ড। উল্লেখ্য, চলতি সপ্তাহেই মিনাখাঁতেও জাল আধার তৈরির জন্য ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

টেনে বের করে পুলিশ পেটানোর হুমকির অভিযোগ হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ