পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

খুব শীঘ্রই জেলায় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতুল মাহাতোর মৃত্যুর ঘটনা নিয়ে কিছু বলেন কিনা এখন সেটাই দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে পুরুলিয়ার(Purulia) বুকে জেলা পরিষদের এক নির্বাচিত তৃণমূল(TMC) সদস্যের(Zilla Parishad Member) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩জনকে। জেলায় দলের মধ্যে ভাল সংগঠক হিসাবে পরিচিত থাকা প্রতুল মাহাতোকে(Pratul Mahato) গত বছর জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁর বাড়ি বরাবাজারের কাছে থাকা রায়ডি বেড়াদা গ্রামে। অভিযোগ রবি বিকালে বরাবাজার থেকে ওষুধ কিনে গ্রামের বাড়িতে ফেরার পথে অচেনা কয়েকজনের সঙ্গে তাঁর বচসা বাঁধে। তৃণমূলের দাবি, প্রতুলবাবুকে বেধড়ক মারধর করা হয়। ঝাড়খণ্ডের কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি শাসকদলের। আর তার জেরেই মারা যান প্রতুলবাবু। ভোটের মুখে এমন ঘটনায় পুরুলিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক কোনও যোগ এই ঘটনায় রয়েছে কি না তা নিয়েও নানামহলে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৩জনকে গ্রেফতারও করেছে। খুব শীঘ্রই জেলায় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনা নিয়ে কিছু বলেন কিনা এখন সেটাই দেখার।

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির দলীয় চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বরাবাজার থেকে ওষুধ কিনে নিয়ে ফিরছিলেন। পথে কিছু মাতাল প্রতুলের ওপরে চড়াও হয়, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বেধড়ক মারধরও করা হয়। ঘটনাস্থলেই আধমরা হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এখনও অবধি ৩জন গ্রেফতার হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক সবটা। ও এলাকায় ভাল সংগঠক ছিল। তাই কীভাবে কী হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গতকাল বিকালে চার চাকার একটি গাড়িতে তিন চারজন ছিলেন। তাঁরাই প্রতুল মাহাতোর গাড়ির সামনে চলে আসেন। কথা কাটাকাটি শুরু হয়। এরপরই মারধর করা হয় তাঁকে ও তাঁর গাড়ির চালককে। এই ঘটনার পরই প্রতুল মাহাতো অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ৩ জনের গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন, তবে এই ঘটনার পিছনে কোনও রাজনীতির যোগ আছে কিনা সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের