আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

পালাবদলের বাংলায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা! আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগে পুলিশের হাতে আটক তৃণমূলের যুব সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা! আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগে পুলিশের হাতে আটক তৃণমূলের যুব সভাপতি। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উত্তাল কোচবিহারের দিন হাটার উত্তর বড়শাকদল এলাকা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তৃণমূলের ওই যুব নেতাকে আটক করা হয়েছে। তাঁর নাম জয়ন্ত বর্মন। বয়স ৩৪ বছর। তিনি উত্তর বড়শাকদল এলাকার বাসিন্দা। তিনি ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন।

অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরেও তাঁর জুলুমবাজি বহাল ছিল। এলাকায় দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে অহরহ ঘুরে বেড়াতেন তিনি। যে কারণে এলাকার মানুষজন আতঙ্কে থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় জয়ন্ত বর্মনের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সেগুলো এখন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। জয়ন্তর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

তবে কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রেখেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত, তাও খতিয়ে দেখছেন পুলিশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের পালা বদল হয়েছে। নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। দুষ্কর্ম রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। তোলাবাজি, মারধর, কাটমানি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে বর্তমানে জেলবন্দি তৃণমূলের নেতা-কর্মীরা। প্রায় প্রতিদিনই নানা রকম অভিযোগে তৃণমূলের নেতা-কর্মীরা পুলিশের জালে ধরা পড়ছেন। এমন আবহে আরও তৃণমূল নেতা পুলিশের জালে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়