শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকার বদল হতেই তৎপর হয়ে উঠেছে পুলিশ। থানায় থানায় আজ, বুধবার সকালে পৌঁছে গিয়েছে নবান্ন থেকে একগুচ্ছ কড়া নির্দেশিকা। আগামী শনিবার থেকে রাজ্যের প্রতিটি থানা এলাকায় শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী লাগাতার অভিযান পর্ব। বেআইনি অস্ত্র, গুলি ও বিস্ফোরকের সন্ধান করতেই এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় থানার ওসি (OC) কিংবা আইসিদে’র(IC) স্পষ্ট বলা হয়েছে মালখানার অস্ত্র ও গুলি মিলিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, যদি মাদক, বোমা বা অন্যান্য অস্ত্রশস্ত্র ধরা পড়ে থাকে সেগুলি সংখ্যায় বা পরিমাণে কতটা তা নির্দিষ্টভাবে নথিভুক্ত করতে হবে। আগামী ১৬ মে’র মধ্যে এসডিপিও ও ডিএসপি’রা থানার মালখানাগুলি পরিদর্শন করবেন। প্রতিটি থানাকে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধার করতে বিশেষ অভিযান চালাতে হবে।

দুই সপ্তাহ ধরে এই অভিযান চালিয়ে যেতে হবে। এই অভিযানের প্রতিদিনের রিপোর্ট সিআইডি এডিজিকে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতার বদল হওয়ার পর মুখ্যমন্ত্রী(CM) হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন রাজ্যে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের লক্ষ্য। অন্যদিকে, ২০২১ সালে নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলাতেও নতুন করে নজর দেওয়া হচ্ছে।  মামলাগুলির নতুন করে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে মামলা পুনরায় খুলে তদন্ত করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও এফআইআর না হওয়া ঘটনাগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে।

আরও পডুন: জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের 

গ্রেফতার যোগ্য অপরাধের প্রমাণ মিললে নতুন মামলা রুজুর নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে পুলিশ সুপার(SP) ও কমিশনারদের। এর পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ জারি হয়েছে। বিএসএফকে (BSF)জমি হস্তান্তর করার পাশাপাশি নিয়মিত সীমান্ত সমন্বয় বৈঠক করারও গিয়েছে পুলিশের কাছে। সীমান্তে সক্রিয় দুষ্কৃতী ও দালাল চক্রের বিরুদ্ধে তথ্য আদান প্রদানে জোর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। থানাস্তরে প্রতিমাসে ও এসডিপিও(SDPO)স্তরে তিন মাস অন্তর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি গরুর হাট, অবৈধ খনন বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ব্যবসায়ীদের কাছে দাদাগিরি , তোলাবাজি যাতে কোনওভাবে না হয়, সে ব্যাপারে পুলিশকে নজর দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার