জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছ’মাস ধরে বন্ধ বেতন, জুটছে না খাবার, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এই দাবিতে হাবড়া পুরসভার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা দেখালেন বিক্ষোভ। দীর্ঘ ছ’মাস ধরে বেতন না পাওয়ার জেরে ক্ষুব্ধ তারা। আজ, বুধবার ওই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাবড়া পুরসভা চত্বর। অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মী ও ট্রাফিক কর্মী মিলিয়ে প্রায় শতাধিক কর্মী এদিন পুরসভার বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পুরসভা এলাকার একাধিক পরিষেবাও ব্যাহত হয় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, নিয়ম মেনে দীর্ঘদিন ধরে কাজ করলেও গত ছ’মাস ধরে সম্পূর্ণ বেতন পাচ্ছেন না তারা। পাশাপাশি তাদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর টাকা কেটে নেওয়া হলেও তা যথাযথভাবে জমা পড়ছে না। এই পরিস্থিতিতে সংসার চালানো দায় হয়ে উঠেছে বলে দাবি তাদের। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুরসভার কর্তৃপক্ষকে।

আরও পড়ুনঃ বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের

ঘটনা প্রসঙ্গে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, অতিরিক্ত সময়ের কাজের জন্য রাজ্য সরকারের তরফে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, তা সময়মতো না আসায় বকেয়া রয়েছে বেতন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আপাতত অন্য খাত থেকে টাকা এনে কর্মীদের বেতন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি নবনির্বাচিত বিধায়কের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি। অন্যদিকে, দ্রুত সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী কর্মীরা।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের