জেলায় জেলায় প্রবল তাপপ্রবাহে পুলিশের বিশেষ উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি ও বারুইপুর : প্রচন্ড গরমে চালকদের স্বস্তি দিতে রাজগঞ্জ থানার পক্ষ থেকে ওআরএস মেশানো জল পানের ব্যবস্থা করা হয়।আজ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের (Jalpaiguri National High Way)হাতি মোড়ে লরি চালকদের কিছুটা স্বস্তি দিতেই পুলিশের ছিল এই উদ্যোগ। বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে দিন দিন।এরফলে হাফিয়ে উঠছে মানুষের জীবন যাপন। আর এই প্রচন্ড তাপ উপেক্ষা করেই চালকরা নিজ দায়িত্ব পালন করছে।

ওআরএস(ORS) মেশানো জলপান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার,ফাটাপুকুর ট্রাফিক আউটপোস্টের ওসি ট্রাফিক আউট পোস্ট এর ওসি অতুল চন্দ্র দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। গোটা রাজ্য এখন জ্বলছে,প্রখর রোদে। নাজেহাল বঙ্গবাসী। অন্যদিকে দক্ষিণ ২৪পরগণা বারুইপুর ডিস্টিক পুলিশের জোনাল হেডকোয়ার্টারের এসপি পুস্পা দেবী ও বারুইপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের(Civic Volenteer) রোদের হাত থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। যারা এই প্রখর রোদের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন ,তাদের হাতে বিশেষ ধরনের জলের বোতল দেওয়া হয়। বোতলটিতে জল ভোরে রাখলে এক ঘন্টা জল ঠান্ডা থাকবে। এছাড়া তার সঙ্গে একটা টুপি, টাওয়াল, গ্লুকন্ডি,টিফিন বক্স, সহ একাধিক সামগ্রী তুলে দেন।রাস্তায় দাঁড়িয়ে যখন কাজ করবে এগুলি তাদের সুরক্ষা দেবে ।

কামালগাছি মোড়ে আজকের সকালে বারুইপুর জেলা এসপি(SP) ম্যাডাম জেলা পুলিশের সমস্ত যারা ডিউটি করেন বিশেষ করে রাস্তায় তাদেরকে এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য একটি কিটও তুলে দেন। তার মধ্যে গরমের সাথে লড়াই করার জন্য যাবতীয় সরঞ্জাম আছে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর