শুভেন্দু ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের হোটেলে মধুচক্রে হানা পুলিশের, গ্রেফতার ৫

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তথা পঞ্চায়েত প্রধানের হোটেলে চলতো মধুচক্রের আসর। সেখানেই এবার হানা দিল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর হোটেলে(Hotel) রমরমিয়ে মধুচক্রের(Madhuchakra) ব্যবসা চলার খবর পেয়ে মাঝরাতেই সেখানে হানা(Police Raid) দিল পুলিশ। আর সেই অভিযানে ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মী সহ আরও ৩ মহিলাকে গ্রেফতার হতে হয়েছে পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর(Kharagpur Rural) গ্রামীণ থানার গোপালী গ্রাম পঞ্চায়েত(Gopali GP) এলাকায়। বুধবার রাতের সেই হানাদারির ঘটনায় পুলিশের দাবি যে, তাঁরা প্রমাণ পেয়েছেন যে ওই হোটেলে ব্যবসার আড়ালে মধুচক্র চলত। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তাঁরা এই প্রমাণ পেয়েছেন। ঘটনা হচ্ছে ওই হোটেলের মালিক আবার ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান(Panchayat Pradhan)। তার নাম বিমল দাস(Bimal Das) ওরফে টিংকু। তার বিরুদ্ধেও পুলিশ FIR করেছে।  

আরও পড়ুন, শহরের থানায় থানায় চর পাঠিয়ে Surprise Visit লালবাজারের, দেখা হচ্ছে কাজের হালচাল

খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত গোপালীতে Don Lodge and Restaurant নামের ওই লজে রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল বলে খবর ছড়ায়। সেই সূত্র ধরেই গতকাল রাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ খড়গপুর মহকুমার SDPO’র নেতৃত্বে অভিযান চালায়। হোটেলে সেই সময় কোনও খরিদ্দর না থাকলেও হোটেলের ম্যানেজার, এক কর্মী ও ৩জন মহিলা ছিলেন। এদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা হয়েছে গিয়েছে হোটেল মালিক বিমল দাস। এদিন দুপুর পর্যন্ত তার খোঁজ মেলেনি। যদিও তার খোঁজে চলছে জোর তল্লাশি। পুলিশ জানিয়েছে, ওই হোটেল থেকে সিসিটিভির হার্ডডিস্ক, দুটি ইউপিআই স্ক্যানার উদ্ধার হয়েছে। ওই স্ক্যানারের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হত। এছাড়াও ৩-৪ প্যাকেট কনডম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

আরও পড়ুন, ঠাকুর দেখে, চিলি চিকেন তন্দুরি রুটি খেয়ে বাড়ি ফিরে গলায় দড়ি, এদিকে ১৭ তারিখ বিয়ে

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ‘নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই ওই হোটেলে অভিযান চালানো হয়েছিল। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ যদিও এই ঘটনার জেরে জেলা বিজেপির(BJP) সহ-সভাপতি তপন ভুঁইয়া দাবি করেছেন, ‘বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই বিমল দাসের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে।’ যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা আইয়ুব আলির পাল্টা অভিযোগ, ‘এলাকার সুস্থ স্বাভাবিক পরিবেশ নষ্ট করছেন বিমল দাসের মতো লোকজন।’

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪