হুমায়ুনের ওপর নজর রাখতে স্পেশাল পুলিশ টিম গঠন ভবানী ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমায়ুন কবীরের ওপর নজর রাখতে বিশেষ পুলিশ টিম গঠন করল ভবানী ভবন।বাছাই করা পুলিশ অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে এই স্পেশাল টিম। মূলত সাদা পোশাকে এই স্পেশাল টিম(Special Team) নজরদারি চালাবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমকির সুরে জানিয়েছেন নতুন দল গঠনের জন্য তিনি পুরো উদ্যম নিয়ে মাঠে নামবেন। শুক্রবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলেও বৃহস্পতিবার সাসপেন্ড হওয়ার পর জানিয়ে দিয়েছেন। নতুন দল তিনি যেমন গঠন করবেন তেমনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, নতুন করে মুর্শিদাবাদের দাঙ্গা বা অশান্তি লাগাতে তিনি দেবেন না। অশান্তি সৃষ্টি করে এনআইএকে দিয়ে মামলা করিয়ে মুর্শিদাবাদের ছেলেমেয়েদের হেনস্থা করতে তিনি দেবেন না। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের পক্ষ থেকে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি এবং তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের কার্যকলাপের উপর একটি গোপন রিপোর্ট রাজ্যকে পাঠানো হয়েছে।

সেই রিপোর্টে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন শক্তি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচির পেছনে অশান্তি পাকানোর ছক কষেছে বলে ওই রিপোর্টে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি অশান্তি পাকাতে মোটা অংকের অর্থ পাঠিয়েছে বলেও রিপোর্টে বলা হয়েছে।এক্ষেত্রে বিদেশি বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। কোনভাবে অশান্তি পাকিয়ে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা আশঙ্কা । রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Govonor C V Ananda Bose)তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগেই প্রকাশ্যে নির্দেশ দিয়েছিলেন রাজ্য প্রশাসনকে। এদিকে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর যে এলাকায় বাবরি মসজিদ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর নিয়েছেন সেই এলাকায় আইন-শৃঙ্খলা সুস্থ রাখতে প্রয়োজনে ১৪৪ ধারা অর্থাৎ বর্তমান আইনের ধারা অনুযায়ী bns ১৬৩জারি করা হতে পারে। ৫ ডিসেম্বর গভীর রাত থেকেই ভরতপুরে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকবে।এদিকে,মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

এদিন তিনি বলেন, ঘৃণার রাজনীতি সহ্য করবে না তৃণমূল। সব ধর্ম মিলে একসঙ্গে চলাই বাংলার সংস্কৃতি। তৃণমূল কংগ্রেসের মতাদর্শ হল একত্রে কাজ করা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল। গণতন্ত্র ও সর্বভৌমত্বে বিশ্বাস রাখে এই দল। এদিন তাঁর কথায় উঠে এসেছে বাংলার মণীষীদের কথা।ফিরহাদ হাকিম বলেন, সমাজকে ভাগ করার অভিসন্ধি করছে বিজেপি। নেতাদের ইডি সিবিআই করে কিছু করা সম্ভব হচ্ছে না। এরপরেই বিজেপির খেলা শুরু হয়েছে। প্রতিবারই ভোটের আগে তৃণমূলকে ভাঙার চেষ্টা করা হয়। এবার হুমায়ূন কবীরকে টার্গেট করা হচ্ছে। তাঁর কথায়, বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না তৃণমূল। যাঁরা বিভাজনের রাজনীতি করছেন, তৃণমূলে তাঁদের কোনো জায়গা নেই। বাংলা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগেও সতর্ক করেছিল হুমায়ূন কবীরকে। কিন্তু তিনি সে কথা শোনেননি। ফের নতুন করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। তাই দলের উর্দ্ধতম নেতৃত্বের মতামত নিয়ে সাসপেন্ড করা হচ্ছে হুমায়ূন কবীরকে। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। ধর্ম নিয়ে যাঁরা ভাগাভাগি করে তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।

বৃহস্পতিবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। সেই সভায় আমন্ত্রণও পেয়েছিলেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, এই সভায় তিনি হাজির হয়েছিলেন। কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে জানতে পেরে তিনি সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। বাবরি মসজিদ তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ূন। সাসপেনশনের বিষয়টি জানার পর হুমায়ুন জানান, আগামী ২২ ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করবেন তিনি। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। এর আগেও পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল মহাসচিব থাকাকালীন তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল বলে জানান হুমায়ুন কবীর।কার্যত রাজ্য প্রশাসনকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। সূত্রের খবর ,হুমায়ুনের সমস্ত বক্তব্য এবং তার গতিবিধির ওপর কড়া নজর রাখছে পুলিশের স্পেশাল টিম।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর