Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে (Kolkata HC)। বিধানসভা নির্বাচনের পরে মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুরে অশান্তির অভিযোগ উঠেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। দ্রুত এই মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন গ্রহণ করে মঙ্গলবারই শুনানির দিন ঠিক করা হয়েছে। 

এবার ২ দফায় হয়েছে বিধানসভা নির্বাচন। ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্যান্যবারের তুলনায় এবার অনেকটাই শান্তিপূর্ণ ছিল নির্বাচন। কিন্তু ভোট পরবর্তী হিংসা আটকানো যায়নি। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বাড়ি ভাঙচুর থেকে দোকানে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। মারধর থেকে হেনস্থা করার ঘটনাও ঘটেছে। ভোটের দিন প্রাণহানি না হলেও ভোটের পরে মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেখানে আবেদন করা হয়েছিল দ্রুত শুনানির জন্য। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেছে।

দু’দফার ভোট নির্বিঘ্নে মিটলেও তার পর রাজ্যের নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। কার্যালয় ভাঙচুর করা থেকে হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বোমাবাজি ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই সব নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক মামলাকারী। তিনি দ্রুত এই মামলার শুনানির আবেদন করেছিলেন। সেই আবেদন শুনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে। 

 

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের গোচর, ১২ রাশির উপর নেতিবাচক-ইতিবাচক প্রভাব

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার