সুপ্রিম নির্দেশ অনুযায়ী ২৬৯ জনকে মামলায় পার্টি করার প্রক্রিয়া শুরু

আজকেই মামলাকারীর আইনজীবীরা চিঠি পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। সকলের কর্মক্ষেত্র, নাম এবং ঠিকানা জানতে চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (PRIMARY) শিক্ষক পদে নিযুক্ত ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ, এঁদেরকে মামলায় পার্টি করতে হবে।

সেই সুপ্রিম নির্দেশ মেনেই ২৬৯ জনকে পার্টি করার প্রক্রিয়া শুরু হল। জানা গিয়েছে, আজকেই মামলাকারীর আইনজীবীরা চিঠি পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। সকলের কর্মক্ষেত্র, নাম এবং ঠিকানা জানতে চেয়ে চিঠি পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২৬৯ জনের চাকরি বাতিলের। এরপরে মামলাটি যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেও বহাল ছিল সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। তবে সুপ্রিম কোর্ট এই মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। দেশের শীর্ষ আদালতের নির্দেশ ছিল, মামলায় পার্টি করতে হবে ২৬৯ জনকে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই মামলার নির্দেশনামায় বলেছিল, ২৬৯ জন চার বছরের বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত। মানে সকলেই পার্মানেন্ট। তবে আবেদনকারীরা জানিয়েছেন তাঁদের পার্টি করা হয়নি মামলায়। এভাবে বরখাস্ত করা যায় না, বলে জানানো হয়েছিল। মামলাটি ফের ফিরে গিয়েছে হাইকোর্টে। সেই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনতে পারেন কোনও সন্ধ্যা (আদালতের দিন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আরও পড়ুন: হাইকোর্টে ভূত! গা ছমছমে সেই গল্প শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 

 

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং