ডিভিসি জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুরে, প্লাবিত বহু এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: ডিভিসি থেকে জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুরে(Jamalpur)। পরিস্থিতির উপরে নজর রাখতে এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান সহ ব্লক প্রশাসন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিভিসি থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে।

এই পরিস্থিতিতে পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ব্লক প্রশাসন। মঙ্গলবার থেকেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও পার্থসারথিতে সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার বিকেল থেকেই ব্লকেই রয়েছেন এডিএম(ADM) ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ-সভাপতি ভূতনাথ মালিক।

তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দিচ্ছেন। অপরদিকে বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছেন অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের বিডিও পার্থসারথী দে। জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, ব্লক প্রশাসন সতর্ক আছেন সব সময়। বিভিন্ন রেসকিউ সেন্টারে(Rescue Center) মানুষদের সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে। তিনি নিজে আছেন ফিল্ডে। তিনি সমস্ত ব্লক নেতৃত্বদের এই সময় সতর্ক থাকতে বলেছেন। এই সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে গিয়েছেন পুড়শুড়া, খানাকুল ,উদয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায়।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়