করোনায় অনাথ ৫২ শিশুর দায়িত্ব নিল পুরুলিয়া জেলা প্রশাসন

করোনার ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছে তাঁদের জীবন। একই সঙ্গে বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে যাওয়া ৫৩টি শিশুর খোঁজ পেয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। এবার তাঁদের কিছুটা দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছে তাঁদের জীবন। একই সঙ্গে বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে যাওয়া ৫৩টি শিশুর খোঁজ পেয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। এবার তাঁদের কিছুটা দায়িত্ব কাঁধে তুলে নিল জেলা প্রশাসন। মহালয়ার দিনই ওই অনাথ শিশুদের পুজো উপহার তুলে দিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার এস সেলভামুরুগান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়াও। ওই শিশুদের জন্য খোলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

‘শৈশব সেই ই সব’ নামে এই অনুষ্ঠানে করোনায় অনাথ শিশুদের হাতে নতুন জামাকাপড় ছাড়া তাতে রয়েছে প্রয়োজনীয় নানা সরঞ্জাম তুলে দিল জেলা প্রশাসন। এছাড়াও জানানো হয়েছে প্রতিমাসে ওই শিশুরা আর্থিক সহায়তা পাবে। রাজ্য সরকারের সহায়তায় মাসিক দু’হাজার টাকা জমা পরবে ওই শিশুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও নিখরচায় স্বাস্থ্য পরিষেবা পাবে এই শিশুরা। জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ‘১৮ বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা জমা হতে থাকবে শিশুদের ব্যাঙ্কের খাতায়। এতে এই শিশুদের ভবিষ্যতের পথে কিছুটা সুবিধা হবে। পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দিনে এই শিশুদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পুরুলিয়া জেলা পরিষদের তরফ থেকেও নেওয়া হবে বিশেষ উদ্যোগ।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন