নাভিশ্বাস গরমে জলকষ্টে পুরুলিয়াবাসী, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: তীব্র গরমেও জল নেই। জলের জ্বালায় ভুগছেন স্থানীয়রা। মঙ্গলবার (৭ এপ্রিল) পানীয় জলের দাবিতে পুরুলিয়া শহরে জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুরুলিয়া শহরের রেনি রোড এলাকায় পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া–বাঁকুড়া জাতীয় সড়কের উপর এই অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার ১৬, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ড সংলগ্ন সেন বাঁধ এলাকায় গত কয়েক দিন থেকে নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছিল না। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সমস্যার সমাধানের দাবিতে এদিন রেনি রোডের ধবঘাটা জল ট্যাঙ্কের কাছে পথ অবরোধ করেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, বাড়িতে জলের সংযোগ থাকলেও তিন মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। বাইরে থেকে জল আনতে হচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া শহর সভাপতি কাজল ব্যানার্জিকেও জানানো হয়। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। তাই অগত্যা বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।

প্রবীণ বাসিন্দার কাকলী সাহার ক্ষোভ, ‘অনেক দিন ধরে জল পাচ্ছি না। কিন্তু কেউ এক বার খোঁজ নিতে আসেনি। ভোটের সময়ে সকাল-সন্ধে দু’বেলা নেতাদের পাড়ায় আনাগোনা লেগে থাকে। কিন্তু জল না থাকলে কারও কোনও দেখা পাওয়া যায়না। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সদর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দ্রুত জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে