ভাঙা বাড়ি, জঙ্গলে ঘেরা চারপাশ, দু’দশক ধরে বন্ধ বেসরকারি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, ক্ষুব্ধ গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি অনুদান না মেলায় প্রায় দুই দশক ধরে বন্ধ পুরুলিয়ার বেসরকারি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বন্ধ হোমিওপ্যাথি কলেজে আজও বিনা পয়সায় রোগী দেখেন কলেজের অধ্যক্ষ ড: মনিন্দ্র নাথ জানা। নিয়ম করে প্রতি বছর ১০ ই এপ্রিল দিনটিতে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন পালন করতে ভোলেন না পুরুলিয়া শহরের স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মণীন্দ্রনাথ জানা।

সেই শুক্রবার (১০ এপ্রিল) স্যামুয়েল হ্যানিম্যানের মূর্তিতে মাল্যদান করে জন্মদিন পালন করেছেন ডক্টর মণীন্দ্রনাথ জানা। হই হুল্লোড় করে জন্মদিন পালন হয়নি। একদিকে বন্ধ হয়ে যাওয়া ভাঙা বাড়ি,  অন্যদিকে আগাছা জঙ্গলে ঢাকা কলেজ প্রাঙ্গনে ডঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭২তম জন্মবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে তুলে ধরলেন পুরুলিয়ার হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালের পুরনো স্মৃতি। আজও কলেজ ও হাসপাতাল পুনরায় চালু হবে বলে সেই আশায় রয়েছেন কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা।

ডঃ মনিন্দ্রনাথ জানা জানান, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হোমিওপ্যাথি হাসপাতাল। ১৯৮০ সালে শুরু হয় কলেজ। বাম আমলে তৎকালীন রাজ্যপাল গৌরব দত্ত পান্ডে ১৯৮২ সালের ১৫ ই ডিসেম্বর সরকারিভাবে এই কলেজ ও হাসপাতালের দ্বারদোঘাটন করেন। যে সময় থেকে জয়েন্টে ছাত্র ভর্তি শুরু হল তখন থেকেই ছাত্র ঘাটতি আরম্ভ হল। ২০০৬ সাল পর্যন্ত ২০০ জন ছাত্র দেওয়ার কথা থাকলেও মাত্র ৩৮ জন ছাত্র পাঠানো হয়। তার ফলে ছাত্র ঘাটতি এবং অর্থ সংকট দেখা দেয়। কর্মীদের বেতন দেওয়া যাচ্ছিল না। তারপরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালে পুরুলিয়া সফরে এসে পুরুলিয়া হোমিওপ্যাথি কলেজ হাসপাতালকে সরকারিভাবে অধিগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা আজও কার্যকর হয়নি। কেন্দ্র রাজ্য দুই সরকারের কাছে আবেদন করা হয়েছে। রাজ্য সরকারের আধিকারিকরাও পরিদর্শন করে গেছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি।

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে