চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণধর্ষণ করে ছুঁড়ে ফেলা হল রেললাইনে! চাঞ্চল্য কাকদ্বীপে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা এলাকার বাসিন্দা এক যুবতীর ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ রেললাইন থেকে উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপ এলাকায়। ঘটনার জেরে অভিযোগ উঠেছে ওই যুবতীকে গণধর্ষণ করে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বীকার করেনি পুলিশ। বরঞ্চ তাঁদের দাবি, ওই যুবতীকে কেউ হয়তো ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বা খুনের পর তাঁর রক্তাক্ত দেহ রেললাইনে ফেলে দিয়ে গিয়েছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট হাতে না আসা অবধি তাঁরা এই বিষয়ে সুস্পষ্ট ভাবে কিছু জানাতে চাইছেন না। ওই যুবতীর মোবাইল ফোনের সন্ধান শুরু করেছে পুলিশ। তাঁদের অনুমান, ওই যুবতীর মোবাইলেই তাঁর মৃত্যুর রহস্যের সূত্র মিলতে পারে। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নামখানার বাসিন্দা ওই যুবতী কাকদ্বীপের একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। রোজকার মতো বুধবার রাতেও কাজ সেরে বাড়ি ফেরার জন্য বার হয়েছিলেন তিনি। কিন্তু রাত গভীর হলেও বাড়ি না ফেরায় তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। যুবতীর মোবাইল ফোনও বন্ধ থাকায় তা৬র সঙ্গে কেউ যোগাযোগ করে উঠতে পারছিলেন না। বৃহস্পতিবার সকালে পূর্ব রেলের শিয়ালদা ডিভিসনের লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখার উকিলের হাট স্টেশনের কাছে ফাঁকা মাঠের মধ্যে রেল লাইনের ওপরে ওই যুবতীর ছিন্নভিন্ন দেহের সন্ধান মেলে। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল লাইনের মধ্যে থেকে নয়, রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবতীর দেহ মিলেছে। কিন্তু ঠিক কী কারনে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে সুনিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে ওই যুবতীর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, গণধর্ষণের পরে তাঁকে খুন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ