মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা নির্যাতিতা

দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এমনকি নির্যাতনের কথা কাওকে জানাতে না বলে প্রাণনাশের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ ভাবে সক্ষম এক মহিলা ফাঁকা বাড়িতে প্রায় সময় একাই থাকতেন। সেই সুযোগ নিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ক্রমাগত নির্যাতনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা। ধূপগুড়ির এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এখনও অধরা অভিযুক্ত।

মর্মান্তিক ও জঘন্য এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারিতে। অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ (POLICE) মহলের কয়েকজন কর্মী মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে নির্যাতিতার মা এবং প্রতিবেশীদের। ‘হুমকি’র বিষয়টিও জানানো হয়েছে পুলিশের উর্ধ্বতন আধিকারিকদের।

জানা গিয়েছে, বিশেষ ভাবে সক্ষম মহিলার মা যখন কাজে যেতেন তখন ঘরে একাই থাকতেন ওই মহিলা। সেই সুযোগ নিয়েই দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এমনকি নির্যাতনের কথা কাওকে জানাতে না বলে প্রাণনাশের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। মহিলা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। তখন স্বাস্থ্য পরীক্ষা করে বোঝা যায় তিনি অন্তঃসত্ত্বা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এলাকা জুড়ে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ