হাবড়ার ‘গোপন’ ডেরায় তৈরি হচ্ছে রাফাল থেকে ব্রহ্মাস্ত্র সহ নানা ধরনের যুদ্ধের সমরাস্ত্র!

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: কাশ্মীরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিতে ভারত যে নিখুঁত অপারেশন সিঁদুর করেছিল তাতে ব্যবহার করা হয়েছিল আধুনিক সমরাস্ত্র রাফাল থেকে ব্রহ্মাস্ত্র। রাতের বেলা ২২ মিনিটের ওই অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাটি গুলি। এবার উত্তর চব্বিশ পরগনা জেলার আশুতোষ কলোনিতে(Asutosh Colony) গোপনে তৈরি হচ্ছে সেই ভারতীয় সেনার সব আধুনিক অস্ত্র। হাবড়ার আশুতোষ কলোনিতে গেলেই শোনা যাবে হাতুড়ি ও অন্যান্য যন্ত্রাংশের আওয়াজ। চারদিক ত্রিপল দিয়ে ঢাকা। কারা এসব তৈরি করছে? আহা ভয় পাবেন না। এইসব গোপন ক্ষেপণাস্ত্র সমরাস্ত্র তৈরি হচ্ছে তা সবটাই নকল। দুর্গাপূজোয় এবার মণ্ডপের থিমের মধ্যে থাকবে এসব আধুনিক ভারতীয় সেনার অস্ত্রশস্ত্র।

তবে আশুতোষ কলোনিতে গোপনে তৈরি হওয়া ভারতীয় সেনার এইসব রেপ্লিকা দেখা যাবে কলকাতার বাগুইহাটি(Baguiati) এলাকার এক পুজো মণ্ডপে। তার জন্যই দিনরাত জেগে হাবড়ায় তৈরি হচ্ছে এইসব নকল অস্ত্র। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার হিজল পুকুর (Hijalpukur)এলাকায় একেবারে দেশের নিরাপত্তায় ব্যবহৃত হওয়া এইসব সামরিক অস্ত্রশস্ত্রের প্রতিলিপি তৈরি করছেন শিল্পী শিবু দাস(Sibu Das)। দক্ষতার সঙ্গে নিপুন হাতে এইসব মডেল তিনি তৈরি করে এবার বাগুইহাটির ওই পুজো মণ্ডপে তাক লাগাবেন। ওই পুজো মণ্ডপে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে তার পুরোটাই পরিকল্পনা নেওয়া হয়েছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেকে। আর সেই যুদ্ধে ব্যবহৃত সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্রের নমুনা দিয়েই তৈরি হচ্ছে এই মডেল। মন্ডপের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ থেকে অপারেশন সিন্দুরে ব্যবহৃত অত্যাধুনিক সামরিক অস্ত্রের বিভিন্ন বিষয়গুলি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে। তৈরি করা হয়েছে প্রায় ২৪ ফুট লম্বা ১৭ ফুট চওড়া ‘রাফাল’ যুদ্ধবিমান। বাগুইআটি রোজ পুজো মণ্ডপে গেলে দেখা যাবে নকল ‘রাফাল’ যুদ্ধবিমান।

শুধু তাই নয় ওই মন্ডপে এবার তাক লাগাতে শত্রুপক্ষের উপস্থিতি চিহ্নিত করার জন্য ব্যবহৃত র‍্যাডার ও থাকবে। এইসব অস্ত্রশস্ত্র দেখে মনে হবে যেন পৌঁছে গিয়েছি যুদ্ধের ময়দানে হাজার হাজার দর্শনার্থী পুজোর ক’দিন এই থিম দেখে অভিভূত হবেনি। এমনই আশা করছেন শিল্পী শিবু দাস। তার মন্তব্য মোট ১৫ জন শিল্পী দিনরাত পরিশ্রম করছেন। গত সাড়ে তিন মাস ধরে দিন রাত জেগে ১৫ জন মিলে গড়ে তুলছেন এই মডেল। বাকিটা দর্শনার্থীদের ওপর ছেড়ে দিচ্ছেন শিল্পী। অতএব বলা যেতেই পারে বাগুইআটির ওই পুজো মন্ডপে এবার থাকবে সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি অপারেশন সিঁদুর ও ‘রাফালের’ (Rafal)চমক।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর