রেলের বড় উদ্যোগ! এবার ট্রেনে চেপেই কলকাতা থেকে পৌঁছে যাবেন সোজা জয়রামবাটি

রেলের বড় উদ্যোগ! এবার এক সুতোয় জুড়তে চলেছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী ধর্মীয়স্থান বিষ্ণুপুর-জয়রামপুর বাটি। চিন্তামুক্ত জনসাধারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলের বড় উদ্যোগ! জয়রামবাটি এবার হাতের মুঠোয়। এক সুতোয় জুড়তে চলেছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী ধর্মীয়স্থান বিষ্ণুপুর-জয়রাম বাটি। চিন্তামুক্ত জনসাধারণ। এবার থেকে মা সারদা দেবীর পীঠস্থান জয়রামবাটি-বিষ্ণুপুর যেতে কোনও সমস্যা হবে না। কেননা তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ‘মাতৃমন্দিরের’ আদলে তৈরি হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার-সহ অন্যান্য পরিকাঠামো। এদিকে গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে।

এ প্রসঙ্গে রেল দফতর জানিয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুর জয়রামবাটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার জন্যে নতুন রেলপথ তৈরি হচ্ছে। এ ছাড়াও, এই রেলপথ নির্মাণের অন্যতম লক্ষ্য হল বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বরকে সংযুক্ত করা। অর্থাৎ মন্দির নগরীর সঙ্গে জনপ্রিয় মহাদেব ক্ষেত্রের সংযোগ। শ্রাবণ মাস বা অন্যান্য সময় গুলোতে তারকেশ্বর ধামে ভিড় লেগেই থাকে। কিন্তু শ্রাবণ মাসে বেশি ভিড় জন্মায়। কেননা তখন বাবার জন্মমাস। কিন্তু তারকেশ্বর আসার পথ বাঁকুড়াবাসীদের জন্যে সুগম নয়। এদিকে জয়রামবাটি থেকে কলকাতা যাওয়ার জন্যেও বিষ্ণুপুর থেকে ট্রেন ধরতে হয়। যার বলে পর্যটকদের অনেকে কাঠখড় পোড়াতে হয়। তাই সবকিছু ভেবেই এই রেলপথ তৈরি হচ্ছে।

খবরটি প্রকাশ্যে আসামাত্রই উচ্ছ্বসিত জয়রামবাটির লোকজন। একজন বলেছেন, ‘কলকাতা যাওয়ার জন্য বিষ্ণুপুরে গিয়ে ট্রেনে উঠতে হত সকলকে। তবে এখন জয়রামবাটি থেকেই সেই সুযোগ মিলবে। কলকাতা থেকে আগত পূণ্যার্থীদের জন্যেও পথটি সুগম হবে। নতুন রেল যোগাযোগের কথা শুনে জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিবুরুপানন্দ জানিয়েছেন, জয়রামবাটির উপর রেলপথ চালু হচ্ছে, শুনে খুব ভালো লাগছে। তাঁদের জমিই এই প্রকল্পের মধ্যে রয়েছে। যা মন্দির কর্তৃপক্ষ হাসিমুখে সরকারের হাতে তুলে দিয়েছে। মাতৃমন্দিরে আসা পূণ্যার্থীদের এ বার আর কোনও অসুবিধা হবেনা। খুব শীঘ্রই বিষ্ণুপুর-জয়রামবাটি রেল চলাচল চালু হবে বলে সূত্রের খবর।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ