বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর আনন্দ মিশে গেল মাটিতে। বলা ভাল, জলের জেরে আনন্দে ভাঁটা পড়ল। আজ, শুক্রবার সকাল থেকে রোদ উঠলেও বেলা গড়াতেই ফের আকাশ কালো করে নেমে এসেছে বৃষ্টি। সঙ্গে পড়ছে ঘনঘন বজ্রপাত। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কমলা সতর্কতা রয়েছে এই পাঁচ জেলায়। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুধুই এই পাঁচ জেলা নয়, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুই বৃষ্টি নয়। ঝোড়ো হাওয়া ও বজ্রাঘাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। যার ফলে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর আনন্দ মাটি হতে পারে।

আরও পডুন: মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

আলিপুর আবহাওয়া দফতর, গতকাল, বৃহস্পতিবার বুলেটিনে জানিয়েছিল আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই হবে বৃষ্টি। আজ, শুক্রবার সকাল নতুন বুলেটিন অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হতে পারে তীব্র বজ্রপাত। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে এসেছে। আজ, শুক্রবার কেবল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরও।

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে