মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দলেরই বিদ্রোহী শিবিরের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতীক হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামটাও আর ব্য়বহার করতে পারবেন না তিনি। গতকাল, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে আম ও ছালা দুটোই খোয়া গিয়েছে মমতার। এখন কালীঘাট তৃণমূলের ভবিতব্য় কী? রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। তার মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা। এমনটাই সূত্রের খবর। গতকাল, রাতেই নির্বাচন কমিশনে যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তাতেই নাকি নাম ও প্রতীক নিয়ে নিজের প্রস্তাব রেখেছেন তিনি। তেমনটাই সূত্রের খবর।

তৃণমূল কংগ্রেস আদপে তাঁরই সৃষ্টি সেটা বোঝাতেই মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা। সূত্রের খবর, দলের নাম হিসেবে তিনটি প্রস্তাব দিয়েছেন তিনি। প্রথম, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস, দ্বিতীয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ও তৃতীয় মমতা তৃণমূল কংগ্রেস। দলের সঙ্গে নিজের নাম জুড়ে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। এরই সঙ্গে জানা গিয়েছে, দলের প্রতীকের জন্য দুটি প্রস্তাব দিয়েছেন তিনি। ফুটবল খেলোয়াড় ও ব্যাট প্রতীক জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের স্লোগানই ছিল, ‘খেলা হবে’। তারপরেও একাধিকবার মমতা বন্দ্য়োপাধ্যায় এই স্লোগানই সভামঞ্চ থেকে দিয়েছেন। তাই কী এবার তাঁর দলের প্রতীক ফুটবল খেলোয়াড় ও ব্যাট? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে জাতীয় নির্বাচন কমিশনের যে ১৮৪টি প্রতীকের তালিকা রয়েছে। তার মধ্যেও রয়েছে এই দুটি সিম্বল। তাই বুদ্ধি করেই এমনই প্রতীক কমিশনের কাছ থেকে মমতা চেয়েছেন যা অনায়াসে দেওয়া যাবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পডুন: রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

যদিও এখনও পর্যন্ত প্রস্তাবিত কোনও নাম বা প্রতীকেই সিলমোহর দেয়নি কমিশন। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন মমতা। তাই নিজের নাম ও খেলা সংক্রান্ত সিম্বল দিয়ে দলীয় কর্মীদের তিনি বার্তা দিচ্ছেন খেলা হবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি