প্রার্থী হয়েই দেওয়াল লিখলেন রথীন, বারাসত বার লাইব্রেরিতে হাজির সব্যসাচী

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : মধ্যমগ্রাম বিধানসভায় নিজের এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামলেন মধ্যমগ্রাম বিধানসভার(Madhyamgram Assembly) তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রাম পৌরসভার ২৮ টি ওয়ার্ড ছাড়াও ছটি পঞ্চায়েত রয়েছে মধ্যমগ্রাম বিধানসভার মধ্যে। কলকাতা বিমানবন্দর লাগোয়া ক্রমবর্ধমান জনবিন্যাস মধ্যমগ্রাম পৌরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতে যেমন উন্নয়নের হার বৃদ্ধি পেয়েছে তেমন সমস্যাও বৃদ্ধি পেয়েছে একাধিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) শতাধিক প্রকল্পের সুবিধাগুলিকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া একমাত্র লক্ষ্য রথীন ঘোষের।

পাশাপাশি জল প্রকল্প ও জঞ্জাল অপসারণ এর নতুন প্রকল্পের মাধ্যমে মধ্যমগ্রামবাসীর আরো উপকার হবে বলেও তিনি আশা করেন। এদিকে,বারাসতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত(Sabyasachi Dutta)। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবার পর বারাসত জেলা বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে হাজির হন বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জিকে সঙ্গে নিয়ে সব্যসাচী দত্ত। যানজট মুক্ত বারাসত শহর, বারাসত জেলা হাসপাতাল মর্গের সংস্কার এবং জঞ্জাল মুক্ত বারাসত শহর গড়ার অঙ্গীকার করেছেন বারাসতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত।

অপরদিকে,২৯১ টি আসনের পাশাপাশি হাবড়া বিধানসভার প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।নাম ঘোষণার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা চেয়ারম্যান নারায়ণ সাহার নেতৃত্বে হাবড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনের কাজে নেমে পড়লেন। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের(Jatipriyo Mallick) নাম ঘোষণার পরেই তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী