রতুয়ার অষ্টম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার বিহারের কুয়োতে, আটক ৩ বন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার রতুয়া থানা এলাকার অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু। বন্ধুদের সঙ্গে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিহারে(Bihar) কুয়ো থেকে নিথর দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ পরিবারের। আর এই অভিযোগের তদন্তে নেমে মৃত ছাত্রের তিন বন্ধুকে আটক করল রতুয়া থানার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ। আটক তিন ছাত্রকে মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ি থেকে বিহারে নিয়ে যায় বিহারের আমদাবাদ থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মহানন্দাটোলার জগবন্ধুটোলা এলাকায়। জানা গেছে, গত সোমবার মালদার রতুয়া থানার মহানন্দাটোলার জগবন্ধুটোলার গ্রামের ১৫ বছরের অষ্টম শ্রেণির স্কুল ছাত্র অঙ্কুশ সরকার(Ankush Sarkar) বাড়ি থেকে বেড়িয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। তারপর থেকে তার আর কোন খোঁজ মিলছিল না।

পরদিন অর্থাৎ মঙ্গলবার বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানার বিনোদটোলা গ্রামে এক কুয়ো(Well) থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, অঙ্কুশ তার তিন বন্ধু কৈলাশ মন্ডল, ভরত মন্ডল এবং হেমন্ত মন্ডলের সঙ্গে বিহারে গিয়েছিল। বিহার থেকেই সেই নিখোঁজ হয়েছিল। তাই তাদের দাবী তারাই অঙ্কুশকে খুন করে দেহ কুয়োয় ফেলেছে। এই অভিযোগ পেয়ে রতুয়ার মহানন্দাটোলা, ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে বৃহস্পতিবার মৃত ছাত্রের তিন বন্ধুকে আটক করে।

শুক্রবার আটক তিনজনকে আমদাবাদ থানার(Amdabad P.S.) পুলিশ মালদা এসে বিহারে নিয়ে যায় বলে খবর। ঘটনায় ধৃতদের কঠোর শাস্তি দাবী করেন মৃত ছাত্রের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। কেন ওই স্কুল ছাত্রকে তার বন্ধুরা খুন করল বা এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালদার রতুয়া থানার পাশাপাশি বিহার পুলিশ। জানা গেছে ওই তিন বন্ধুকে তারা শনিবার ঘটনা স্থলে নিয়ে যাবেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে