এসআইআর কেন্দ্রে দুই তৃণমূল নেতার বচসা,গালমন্দ, দেখে নেবার হুংকার

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: এসআইআর কেন্দ্রে, দুই তৃণমূল নেতার বচসা।একে অপরের উদ্দেশ্যে গালমন্দ। দেখে নেবার হুংকার। দুজনের এগোলমাল থামাতে হিমশিম খাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। মালদার রতুয়া(Ratua) ১ নম্বর ব্লকের ঘটনা।শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির।রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমিরউদ্দিনের অভিযোগ, এসআইআর(SIR) শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি যেমন রতুয়া দুই নম্বর ব্লকে ঘুরে দেখেছেন পাশাপাশি তিনি রতুয়া এক নম্বর ব্লকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন এসআইআরের কাজ ধীরে তালে হচ্ছে। মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে হেনস্থা হতে হচ্ছে।

আর এই নিয়ে তিনি প্রতিবাদ করেন। আর ঠিক সময় তার দলেরই আরেক নেতা শেখ মিনু চিনি রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ, তাঁর দিকে ছুটে আসেন। তাকে অসভ্য ভাষায় গালাগালি করেন ও হুমকি দেন। সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি তিনি এর প্রতিবাদ করেন।পাল্টা শেখ মিনুর(Sk.Minu) দাবি, ফতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ নিজের দুই নম্বর ব্লক ছেড়ে এক নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছিলেন। তিনি তার প্রতিবাদ করেছেন। আসলে, রতুয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির এখন রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে। আর সেই কারণে এক নম্বর ব্লকে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন। তিনি এর প্রতিবাদ করেছিলেন।

এদিকে দুই নেতার প্রকাশ্যে বচসা ও বাকবিতণ্ডা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির, বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, তৃণমূল একটি উশৃংখল দল। এসআইআর কেন্দ্রের সামনে দুই নেতা একে অপরকে গালাগালি দিচ্ছেন। মারামারি করছেন। এরা একে অপরকে মানে না। এখন রতুয়া বিধানসভা কেন্দ্রে মারামারি লেগেছে প্রার্থী হবার জন্য, তাই এসব হচ্ছে।এই ধরনের ঘটনা কাম্য নয়। এটা আমরা বুঝে নেব। তবে, বিরোধীদের এনিয়ে উল্লেখিত হওয়ার কিছু নেই। এই মন্তব্য জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডুর। রতুয়া এখন শাসকদলের দুই নেতার পচা ও হাতাহাতিতে খবরের শিরোনামে।

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা