আদালতে জামিন পেলেও, ফের গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:বসিরহাট মহকুমা আদালতের বাইরে বেরোতেই বিকাশ সিংকে সোমবার রাতে ফের গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ।বসিরহাট থানার আইসি(IC) কাজল ব্যানার্জির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা উত্তম সর্দারকে জামিনে মুক্তি দেয় আদালত। কিন্তু উত্তম সর্দারকে ফের গ্রেফতার করেনি পুলিশ। এদিন বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে রীতিমত বল প্রয়োগ করে বিজেপি নেতা বিকাশ সিং কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে নিরাপদ সর্দারের তিনদিন পুলিশ হেফাজত হয়। নির্দেশ দেয় বসিরহাট আদালত। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিং(Bikash Sing) জামিন পেলেন। রাতেই তাকে আবার বসিরহাট আদালত চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ।একইসঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার জামিন পেলেন। এদিকে পুলিশ মোট ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দেয় সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.)।

শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার(Uttam Sardar) এবং বিজেপি নেতা জামিন পেলেও জামিন পেলেন না সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে উত্তেজনাপ্রবণ এলাকায় তৃণমূল নেতা শুভ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মোট ১১৭ জনের নামে এফআইআর করেছিল। তার মধ্যে এক নম্বর নাম ছিল সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। পুলিশ রবিবার বাঁশদ্রোণী থানা(Basdroni P.S.) এলাকা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে। এরপরই সিপিএম সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত বসিরহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিরাপদ সর্দারকে। সোমবার বসিরহাট আদালতে নিরাপদ সর্দারকে পেশ করা হয়।নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআইএম সন্দেশ খালি এক এবং দুই নম্বর ব্লকে বন্ধের ডাক দেয় সোমবার। এদিকে,সন্দেশখালির যাবার পথে বাসন্তি হাইওয়েতে রাজবাড়ী, সরবেড়িয়া, আকুঞ্জি পাড়া, মিনাখা সহ একাধিক জায়গায় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। প্ল্যাকার্ডে লেখা ছিল ১০০ দিনের বকেয়া কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়। এদিকে অবরোধ বিক্ষোভে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে পরে। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ এবং বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয় অবরোধ মুক্ত করে। সোমবার দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে বাসে করে সন্দেশখালি যেতে গেলে তাদের সংযোগস্থলে গতিরোধ করে কলকাতা পুলিশ। সেখানে রাস্তায় বসে বেশ কিছুক্ষণ প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা ফিরে যান।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি