‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

Share:

নিজস্ব প্রতিনিধি :  শালবনিতে জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জিন্দাল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের  শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সজ্জন জিন্দাল এবং তাঁর পুত্র পার্থ জিন্দাল। এই অনুষ্ঠানেই রাজ্য সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। পাশাপাশি মুখ্যমন্ত্রীরও প্রশংসা করেছেন তিনি।

অনুষ্ঠানে সজ্জন জিন্দাল বলেন, বাংলার উন্নতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন। তিনি ওয়ান ইন আ মিলিয়ন। পশ্চিমবঙ্গের উন্নতি হলে গোটা দেশের উন্নতি হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে জিন্দল গোষ্ঠী। এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যাতে দূষণ না ছড়ায় সেদিকেও লক্ষ্য রাখা হবে। এটি স্পেশ্যাল টাইপ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট।

তিনি আরও বলেছেন, শালবনিতে গত ১০ বছরে অনেক উন্নতি হয়েছে। দেখে মনে হয়, এ রকমই হওয়া উচিত। এখানকার জমি সব কৃষকদের। সেই জন্য কৃষকদের উপকার কিসে হবে সেটা দেখা সবার আগে প্রয়োজন। মুখ্যমন্ত্রীও কৃষকদের কথাই বার বার বলেছেন। রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেই বিষয়টি মাথায় রেখেই এই তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে।

শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে বলে জানিয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায় আগামী ৫ বছরে এই এলাকা বদলে যাবে। মেদিনীপুরের মানুষের চাকরি হবে। মুখ্যমন্ত্রী খুব কাছের মানুষ। তিনি দারুন কাজ করছেন। তবে তাঁর আশা এই উন্নয়ন শুধু মেদিনীপুরে থেমে থাকবে না। গোটা রাজ্যই এগিয়ে চলবে।

অন্যদিকে, ঘাটালের তৃণমূল সাংসদ দেব বলেন, অনেকে মনে করেন, বাংলার উন্নতি হচ্ছে না, তাঁরা এসে দেখা যান, কী ভাবে বাংলার উন্নতির জন্য কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনির পর রাজ্যে আরও বড় বড় শিল্প আসবে। রাজ্যের যা উন্নয়ন সবকিছুই সম্ভব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার