সিপিএম কর্মীদের উপরে অত্যাচারে অভিযুক্ত ‘মধু’কে সঙ্গে নিয়েই প্রচার সেলিমের

Share:

নিজস্ব প্রতিনিধি : একসময়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বেতাজ বাদশা মোশারফ হোসেন ওরফে মধু-র হাতেই নির্যাতিত হতে হয়েছে অনেক বাম কর্মী সমর্থকদের। এবার সেই মোশারফ হোসেনকে নিয়েই মুর্শিদাবাদের মাটিতে প্রচার সারলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ অনেক বাম কর্মীরা। এলাকায় কুখ্যাত এই নেতাকে সঙ্গে নিয়ে মিছিল করায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূলও।

জানা গিয়েছে, রবিবার কংগ্রেস নেতা মোশারফ হোসেন ওরফে মধুকে সঙ্গে নিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম প্রচার সারছিলেন, তখন অনেক বাম কর্মী সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, মধুকে সঙ্গে নিয়ে কেন প্রচার করছেন সেলিম। যদিও সেলিম অবশ্য এই সব আপত্তিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, বাম-কংগ্রেস জোট মানুষ সাদরে গ্রহণ করেছে। আসলে সংবাদমাধ্যমের একাংশ এই সব বিষয় নিয়ে বেশি উৎসাহ দেখাচ্ছে।

এদিকে মধুকে সঙ্গে নিয়ে সেলিমের এই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি জানান, মোশারফের মতো লোক থাকলে সিপিএমের যে কটা ভোট ছিল, সেটাও আর থাকবে না। মোশারফের বিরুদ্ধে তোপ দেগে বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার জানান, তৃণমূলের জামা পড়ে দুর্নীতি করেছে মোশারফ। তারপর প্রাণ বাঁচাতে কংগ্রেসে চলে গিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেসের হয়ে নওদা থেকে দাঁড়ান মোশারফ হোসেন। সেইসময় স্থানীয় সিপিএম নেতৃত্বের একাংশ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেইসময় নির্দল প্রার্থী হিসাবে মোশারফের বিরুদ্ধে দাঁড়ান সিপিএমের জেলা কমির সদস্য শমীক মণ্ডল।

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি