নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের ফলাফল প্রকাশের পর যেভাবে চারদিকে গোলমাল হচ্ছে, সেই হিংসা দমনে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Samik Bhatatcharya)। বুধবার দুপুরে নবান্নে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁ। মুখ্যসচিব(CS) দুষ্মন্ত নারিয়ালার সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে একরাশ খুব উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আমরা ভোটে জিতেছি। কিন্তু আমাদের ২ জন কর্মী শহীদ হয়েছেন। গত সোমবার ৪ মে বিধানসভার ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়েছে।

আসানসোল, বর্ধমান, হুগলি উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন সহ কলকাতাতে হঠাৎ কাঁধে গেরুয়া পতাকা তুলে নিয়ে একদল দুষ্কৃতী সর্বত্র হামলা চালাচ্ছে। রাতের অন্ধকার নামলে প্রকাশ্য রাস্তায় মদ্যপ অবস্থায় গালাগাল মন্দ করছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙচুর করছে আগুন ধরিয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন এই ফলাফলটা যদি উল্টো হতো তাহলে এতক্ষণে বিজেপির ২০০ কর্মী খুন হয়ে যেতেন। বিভিন্ন জায়গায় যারা গোলমাল করছে তার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এবং হঠাৎ মাথায় গিয়ে দোয়া বীর মেখে বিজেপির পতাকা কাঁধে নিয়ে একদল দুষ্কৃতী এই কান্ড ঘটাচ্ছে বলে শমীকবাবু দাবি করেন। তাঁর স্পষ্ট মন্তব্য , পঞ্চায়েত পৌরসভা পার্টি অফিস ডবল চলবে না। যদি দলের কেউ যুক্ত থাকে তাঁকে সোজা বের করে দেব দল থেকে।

রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তিনি কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেছেন বলেও জানান শমীকবাবু। গেরুয়া শিবিরের এই জয়কে সাধারণ মানুষের জয় আখ্যা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এটা শুধু আমাদের সংগঠনের নয়, সাধারণ মানুষের জয়। বাংলার মানুষ একটা নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভয় আউট ভয়েস ইন’ স্লোগান কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমানে যে ঘটনা ঘটছে আমরা তা কোন কারনেই বরদাস্ত করব না। শুধু তাই নয় দলের পক্ষ থেকে এ কোথাও জানিয়ে দেয়া হয়েছে কেউ নিজে নিজে বিজেপি কর্মী বলে দাবি করলে হবে না। দল যাকে কর্মী হিসেবে স্বীকৃতি দেবে, সেই গেরুয়া শিবিরের সৈনিক হিসেবে স্বীকৃতি পাবেন।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা