আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামসেরগঞ্জ বিডিও অফিসে ভোটারদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি সামসেরগঞ্জ: SIR-এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে সামসেরগঞ্জ বিডিও অফিসে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অবিলম্বে ভোটারদের হয়রানি বন্ধ করার দাবি জানান তৃণমূল নেতারা। মঙ্গলবার সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের(MLA Amirul Islam) নেতৃত্বে সামশেরগঞ্জ বিডিও(BDO) অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে শামিল হন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, SIR-এর হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে।

কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেই বিষয়ে স্পষ্ট কোনও তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে পড়ছেন। অবিলম্বে যাঁদের SIR হিয়ারিং করা হবে, তাঁদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।” তিনি আরও জানান, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট (BLA) থাকতে না দেওয়া হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসের সামনে। দাবি না মানলে ইয়ারিং বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।তবে বিক্ষোভ পর্ব চললেও বিডিও অফিসে এদিন হিয়ারিং – এর কাজে ব্যাঘাত ঘটেনি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ