কথা দিয়েছিলেন মমতা, সন্দেশখালি স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ২০২৬-এ আধুনিক হাসপাতাল পাবে সন্দেশখালি। ৩০ শয্যা থেকে ৬০ শয্যায় রূপান্তরিত হল ব্লক হাসপাতাল।  সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালের(Sandeshkhali Block Hospital) ভিত্তি স্থাপন হল ।আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে প্রান্তিক মানুষেরা ।কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ৮ কোটি টাকা বরাদ্দ তার ভিত্তি স্থাপনের কাজ শুরু হল শুক্রবার থেকে। ২০২৬-এর ফেব্রুয়ারি মধ্যে হাসপাতালে সব রকম পরিষেবা পাবে সুন্দরবনের প্রান্তিক মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির দু’নম্বর ব্লকের মিশন মাঠে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এসে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee) ঘোষণা করেছিলেন,সন্দেশখালির রুরাল হসপিটাল আধুনিক হাসপাতালে রূপান্তরিত হবে।

সেই কথামতো শুক্রবার সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতাল ৮ কোটি টাকা বরাদ্দের তার প্রথম ভিত্তি স্থাপন হল। এই হাসপাতালে ৩০ টি শয্যা ছিল ।কোন কিছু অপারেশন থিয়েটার বলে ছিল না ।যার কারণে প্রসব যন্ত্রণা থেকে শুরু করে যেসব অপারেশন সেগুলো থেকে বঞ্চিত হতো রোগীরা । এমনকি নদীপথে এসে শহরে দিকে হাসপাতালে আসার আগেই মৃত্যুর মুখে পড়তে হত। অনেক সময় বহু রোগী মারা গেছে। সন্দেশখালির দু:স্থ রোগীদের এবার তাদের কথা মাথায় রেখে ষাট শয্যায় রূপান্তরিত করা হল। হাসপাতাল ডেলিভারি, সিজার, গলব্লাডার অ্যাপেন্ডিক্স সহ বিভিন্ন অপারেশন এখানে হবে।

এছাড়াও রোগ নির্ণয় করার আধুনিক ক্লিনিক এর ব্যবস্থা করা হয়েছে। যা এতদিন এই পরিষেবা থেকে বঞ্চিত হত সুন্দরবনের মানুষ ।২০২৬-এ র ফেব্রুয়ারি মাসের মধ্যে এই হাসপাতাল নবরূপে পাবেন প্রান্তিক মানুষেরা। শুক্রবার তার ভিত্তি স্থাপন করলেন সন্দেশখালির বিধায়ক(MLA Sandeshkhali) সুকুমার মাহাতো ,হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সন্দেশখালি দু’নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ দিলীপ মল্লিক,বিএমওএইচ কৌশিক মন্ডল, সন্দেশখালি ২ এর বিডিও অনুপম সামন্ত সহ প্রশাসনিক কর্তারা । হাসপাতালের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সুন্দরবনের মানুষকে আর বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসতে হবে না। পাশাপাশি বিভিন্ন পরিষেবা এলাকাতেই পাবেন তাঁরা।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে