এই মুহূর্তে

খুড় শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম, সন্দেশখালিতে বাংলাদেশির হদিশ

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: আবার সন্দেশখালিতে বাংলাদেশির হদিস।সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেড়মজুর এলাকার দারোয়ানখালি পাড়ার ১৪৯ নম্বর বুথে বেশ কয়েক বছর ধরেই বসবাস করছেন জলিল মোল্লা(Jalil Molla) নামে এক বাংলাদেশি। গত কয়েক বছর আগে এই জলিল মোল্লা অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি(Sandeshkhali) এলাকায় আসেন। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন এর ছত্রছায়ায় থাকে। শেখ সিরাজউদ্দিনের হয়ে এলাকায় ডাকাতি, বোমাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে বেড়াতো এই বাংলাদেশি জলিল। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।

তারপর ওই এলাকায় বিয়ে করে সে। তার কাকা শ্বশুর ইসমাইল মোল্লাকে(Ismail Molla) বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট তৈরি করে ফেলে সে। ওই বুথের বুথ লেভেল অফিসার মিনতি দাসের অভিযোগ, সন্দেশখালির বহিষ্কৃত গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Sk.Sazahan) ভাই শেখ সিরাজউদ্দিন বুথ লেভেল অফিসারকে ভয় দেখিয়ে চাপ দিয়ে জোর করে এই বাংলাদেশিকে ভোটার তালিকায় নাম তুলতে বাধ্য করে। শেখ শাহজাহানের ভাই এই শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তার ভাই যে এই কাজ করেছে সেটাও স্বীকার করে নিয়েছে বাংলাদেশি জলিল মোল্লার পাতানো বাবা ইসমাইল মোল্লা।

রীতিমতো বাড়ি তৈরি করে এই এলাকায় জাঁকিয়ে বসেছেন বাংলাদেশি জলিল মোল্লা। এই জলিল মোল্লা বর্তমানে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ প্রকাশ্যে এল। এই ঘটনা সামনে আসতেই এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ